বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

টিকিটের পাঁচগুণ যাত্রী, তবুও নেই আলাদা ট্রেন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৬:০৬
টিকিটের পাঁচগুণ যাত্রী, তবুও নেই আলাদা ট্রেন
নিজস্ব প্রতিবেদক:
ট্রেন আসার আগে আগে যাত্রীতে ভরে যায় প্ল্যাটফর্ম। ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন শত শত যাত্রী। ট্রেন এলে শুরু হয় ধাক্কাধাক্কি, কার আগে কে উঠবে...।
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন ময়মনসিংহে দাঁড়ানোর পর যাত্রীদের এই হুড়োহুড়ির চিত্র নিত্যদিনের। বিভাগীয় নগরী ময়মনসিংহ থেকে প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন গড়ে আড়াই থেকে তিন হাজার মানুষ। কিন্তু এ নগরী থেকে ঢাকাগামী আলাদা কোনো ট্রেন নেই। জামালপুর এবং নেত্রকোণা থেকে ছেড়ে আসা ছয়টি আন্তঃনগর ট্রেনে বরাদ্দ থাকা অল্পকিছু আসনে চড়েই পৌঁছাতে হয় গন্তব্যে। যারা ভাগ্যবান তারা আসনের টিকিট পান, বাকিরা আসনবিহীন টিকিট সংগ্রহ করে কিংবা বিনা টিকিটে চলাচল করেন।
রেলওয়ের বুকিং অফিস থেকে পাওয়া তথ্যমতে, ময়মনসিংহ জংশন স্টেশন হয়ে চলা ছয়টি আন্তঃনগর ট্রেনের সবকটি মিলিয়ে বিভাগীয় এ নগরীর মানুষের জন্য মাত্র ৫৮৬টি টিকিট বরাদ্দ করা আছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা তিস্তা ট্রেনে ১৬৬টি, ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ৭০টি, তারাকান্দি থেকে ছেড়ে আসা অগ্নিবীণায় ১১০টি, যমুনায় ১১০টি, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ৭০টি এবং হাওড় এক্সপ্রেসে টিকিট বরাদ্দ ৪৫টি। আর সম্প্রতি জামালপুর এক্সপ্রেস ট্রেন বিকল্প পথ হিসেবে ময়মনসিংহ হয়ে যাওয়ায় সেখানে ১৫টি আসন বরাদ্দ পেয়েছে ময়মনসিংহ রেল বিভাগ।
ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারা জানান, আসন না থাকায় দাঁড়িয়ে যাওয়ার জন্য ১৪০ টাকা করে আসনবিহীন টিকিট সংগ্রহ করেছেন তারা। খুব কমই সময়ই ট্রেনে আসন পাওয়া যায়।
সাইফুল ইসলাম নামের এক যুবক বলেন, প্রায় তিন ঘণ্টা সময় লাগে ঢাকা যেতে। এত দীর্ঘ পথ দাঁড়িয়ে যেতে কষ্ট হয় আমাদের। অনেক সময় এখান থেকে ট্রেনে উঠলেও আসন পাওয়ার জন্য বাড়তি টাকা দিয়ে দেওয়ানগঞ্জ বা মোহনগঞ্জ থেকে টিকিট সংগ্রহ করতে হয়। ময়মনসিংহের জন্য আলাদা ট্রেন থাকলে এই সমস্যাটা হত না।
ময়মনসিংহ রেলওয়ের প্রধান বুকিং সহকারী হামিদুর রহমান বলেন, চাহিদার তুলনার টিকিট বরাদ্দ খুবই কম। এ কারণে স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট বিক্রি করতে হয়। সারা দেশে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হয়। তারপরও এ অঞ্চল অবহেলিত। যাত্রী চাহিদা থাকলেও আসন ও কোচ বাড়ছে না। ট্রেন বৃদ্ধি এবং চলাচলকারী ট্রেনগুলোতে কোচ বৃদ্ধি করতে হবে। তাহলে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে।
দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাত্রীদের ভোগান্তির কথা জানিয়ে ডুয়েলগেজ রেলপথসহ ময়মনসিংহ থেকে ঢাকাগামী দুইটি বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়ে আসছে জেলা নাগরিক আন্দোলন। সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম বলেন, বিভাগীয় শহর হিসেবে যে পরিমাণ মানুষ ময়মনসিংহ থেকে ঢাকা যায় সেই হিসেবে বরাদ্দ থাকা আসন সংখ্যা রীতিমতো হাস্যকর। এটি প্রহসন ছাড়া আর কিছু নয়। দীর্ঘদিন ধরে আমরা প্রাচীন রেলপথের উন্নয়ন ও ডুয়েলগেজ রেলপথ বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও তা কেউ আমলে নিচ্ছে না। আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী বলেন, ময়মনসিংহ-গফরগাঁও লাইনটি ওভারলোডেড। সিঙ্গেল লাইনে যে পরিমাণ ট্রেন চলাচল করার কথা তার চেয়ে বেশি ট্রেন চলাচল করছে। এছাড়া লাইনটি অনেক পুরোনো হওয়ায় নিয়মিত কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, পুরোনো লাইন হিসেবে যতটুকু মেরামত করে এবং ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণ করে চালানো যায় সেভাবেই চালানো হচ্ছে। ডাবল লাইনের একটি প্রজেক্টের কথা শুনেছিলাম কিন্তু তার কোনো আপডেট জানা নেই। ডাবল লাইন হলে অনেক বেশি ট্রেন চালানো সম্ভব হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার ১০ ঘণ্টা আগে পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা… ১০ ঘণ্টা আগে রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক… ১০ ঘণ্টা আগে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি… ১০ ঘণ্টা আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত … ১০ ঘণ্টা আগে ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ১৪ ঘণ্টা আগে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি ১৪ ঘণ্টা আগে খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ ১৪ ঘণ্টা আগে শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ১৫ ঘণ্টা আগে গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন ১৫ ঘণ্টা আগে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ ১৫ ঘণ্টা আগে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী ১৫ ঘণ্টা আগে