ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রভাব কী
গত বৃহস্পতিবার বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। বাংলাদেশ সরকার এরইমধ্যে এ নিয়ে হতাশা প্রকাশ করেছে। এ প্রস্তাব পাসের বাস্তবিক প্রভাব কী? রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এটি সিরিয়াসলি নেয়া উচিত। মানবাধিকার, গণতন্ত্রের বিষয়ে ই ইউ প্রতিনিধিরা বরাবরই সোচ্চার। বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে না নিলে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যে প্রস্তাবগুলো পাস হয়েছে কিংবা উপস্থাপিত হয়েছে এসব বিষয়ে আমি মনে করি আমাদের আরও সতর্ক হতে হবে। আমরা গার্মেন্ট ব্যবসা করছি, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে জি টু জি একটা এক্সেস আছে। এই মুহূর্তে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। ইউরোপীয় ইউনিয়নে জি টু জি এক্সেসটা আমাদের ব্যবসার, গার্মেন্ট শিল্প ও দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবার দায়িত্ব বেড়ে গেছে। আমি মনে করি সরকার এই বিষয়গুলো গুরুত্বসহকারে দেখবে।
বিজ্ঞাপন
আগামী নির্বাচনটা নিয়েই সবার চিন্তা। অবাধ, সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা হলে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না।
বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের যত অপকর্ম রয়েছে এগুলো আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে। বাংলাদেশকে বলতেছে এসব অপকর্ম বন্ধ করো। শুধু সরকার নয়, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের কর্মকর্তা সবাইকে এখানে (ইইউ’র প্রস্তাবে) নিয়ে আসছে। ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের সরকার, বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের কর্মকা- নিয়ে প্রশ্ন করছে। সবকিছু মিলিয়ে ভোট, মানবাধিকার, দুঃশাসন, জনগণের জীবনের নিরাপত্তা এই বিষয়গুলো ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে নিয়ে এসেছে। এখানো কোনো কিছু বাকি নেই। তারা (সরকার) যদি এখনো এই বার্তা না পায়, যে তাদেরকে বিশ্ববাসী কী বলতে চাচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের নানা কর্মকা-ের জন্য সবকিছু প্রশ্নবিদ্ধ। ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকারসহ যে প্রস্তাবগুলো পাস হয়েছে, তার প্রভাব বাংলাদেশের ওপর পড়বে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।