টানা ৮ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড়ে সংবাদাদতা:
টানা ১১দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা আটদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শৈত্যপ্রবাহের ফলে প্রতিদিন বিকেলের পর থেকে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।
এর আগে ৬ জানুয়ারি সর্বনিম্ন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় চলতি শীত মৌসুমের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ এর মধ্যে ওঠানামা করছে। আর ৯ জানুয়ারি থেকে টানা আটদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
অব্যাহত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে সকালের কনকনে শীতে দুর্ভোগ দেখা দেয় কৃষি শ্রমিকসহ সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়ার মানুষের মধ্যে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।