আড়াইহাজার থানা থেকে লুট হওয়া সাব ১৭টি অস্ত্র উদ্ধার হয়নি
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদাদতা:
আড়াইহাজার থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের মধ্যে এখনও ১৭টির কোনো হদিস পাওয়া যায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সরকার পতনের দিন এ লুটের ঘটনা ঘটে।
ঘটনার প্রায় দেড় বছর পার হলেও এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে চায়না রাইফেল ২টি, চায়না সাব-মেশিনগান (এসএমজি) ১টি, ১২ বোর শটগান ৭টি, চায়না পিস্তল ১টি, ৯ মিমি পিস্তল ২টি এবং গ্যাস গান ৪টি।
পুলিশ জানায়, এর আগে গত ৯ জানুয়ারি ভোরে উপজেলার মেঘনা ঘেরা চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান চালানো হয়। কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার আবুল কাশেমের পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যেই ছিল আড়াইহাজার থানার লুট হওয়া একটি পিস্তল। এর আগে আরও একটি অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে বেশ কিছু উদ্ধার হয়েছে। তবে এখনও ১৭টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)