ভারত থেকে সুতা আমদানিতে বন্ড-সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রপ্তানিমুখী পোশাক খাতকে উৎসাহিত করতে ও প্রতিযোগিতা সক্ষম রাখতে আশির দশক থেকে সুতা আমদানিতে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। দেশের বস্ত্রকল মালিকেরা চান না এ সুবিধা আর বহাল থাকুক। কারণ, প্রতিবেশী দেশ কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করছে। ফলে অস্তিত্বের সংকটের মুখে তারা। ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। এখন বাণিজ্য মন্ত্রণালয়ও বলছে, প্রতিবেশী দেশ থেকে কটন সুতা আমদানিতে বন্ড-সুবিধা প্রত্যাহার হোক।
তবে বন্ড-সুবিধা থাকবে কি থাকবে না- এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। বাণিজ্য মন্ত্রণালয় বন্ড-সুবিধা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১২ জানুয়ারি এনবিআরকে চিঠি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য সব ধরনের সুতা আমদানিতে বন্ড-সুবিধার প্রত্যাহার চায়নি, চেয়েছে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতার ওপর। বন্ডের আওতায় এ দুই ধরনের সুতাই বেশি আমদানি হয়ে থাকে বাংলাদেশে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রথমে গত ১৭ সেপ্টেম্বর ও পরে ২৯ ডিসেম্বর দুই দফা আবেদন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ আবেদনের পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন তৈরি করে বিটিটিসি, যা সংস্থাটি গত ৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করেছে। এনবিআরকে পাঠানো চিঠিতে এ কথাও উল্লেখ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির বহুমাত্রিক বিশ্লেষণ করছি। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে জানিয়েছে, বন্ড-সুবিধায় সুতার আমদানি দুই অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে কমে গেছে দেশীয়ভাবে উৎপাদিত সুতার বিক্রি। দেশীয় সুতা কারখানাগুলো বর্তমানে তাদের উৎপাদনক্ষমতার ৬০ শতাংশ সুতা উৎপাদন করছে। তবে আর্থিক ক্ষতির মধ্যে পড়ে বন্ধ হয়ে গেছে ৫০টি কারখানা। বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চালু কারখানাগুলোও বন্ধ হয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশঙ্কা।
চালু কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রভাবও এনবিআরের কাছে তুলে ধরেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় বলেছে, এতে নিকট ভবিষ্যতে নিট পোশাক উৎপাদনকারী কারখানাগুলো আমদানি করা সুতার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এর প্রভাবে দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমবে, লিড টাইম বাড়বে, মূল্য সংযোজনের পরিমাণ কমবে ও কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












