শীতের দাপট কমেছে, দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশে শীতের প্রকোপ অনেকটা কমে গেছে। দেশের কোথাও গতকাল শৈত্যপ্রবাহ ছিলো না। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
গত জুমুয়াবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, শীত কিছুটা কমছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। ২০ জানুয়ারির পর আবার শীত কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এরপর ২০ জানুয়ারি তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, ২১ জানুয়ারি থেকে ফের তাপমাত্রা কমতে পারে।
এসময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।