টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৪৩, রাজধানী হ্যানয়ে বন্যা
চলতি বছরে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে ঝড়, বন্যা ও ভূমিধসে অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮ জন নিখোঁজ আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পাশ দিয়ে বয়ে যাওয়া লোহিত নদীর পানি বেড়ে রাজধানী হ্যানয়ের রাস্তাগুলো ডুবে যাওয়ার পর গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নদী তীরবর্তী এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তা-ব চালানোর পর গত শনিবার ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে স্থলে উঠে আসে টাইফুন ইয়াগি। এরপর থেকে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে হ্যানয়ের উপর দিয়ে প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়। ঝড়টি লোহিত নদীর উজানের দিকের প্রদেশগুলোতে হাজির হয়। এর প্রভাবে একটি সেতু ধসে নদীতে ভেসে যায়।
হ্যানয়ের বাসিন্দারা বলছে, “৩০ বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে মারাত্মক বন্যা এটি। গতকাল সকালেও শুকনা ছিল আর এখন পুরো রাস্তা ডুবে গেছে।
দেশটির সরকার ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, নিচু এলাকার বসবাসরত কয়েক হাজার বাসিন্দা পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
টাইফুন ইয়াগির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলের রপ্তানিমুখি শিল্পাঞ্চলগেুলোর বহু কারখানা ও গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।