অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র -মাস্ক
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ রবি , ১৩৯২ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছে, যুক্তরাষ্ট্র যে পরিমাণ হারে জাতীয় ঋণ করেছে, তা দেশটির প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে গেছে। সে আরও বলেছে, যুক্তরাষ্ট্র অতি দ্রুত দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অল-ইন নামে এক পডকাস্টে সে এ কথা বলেছে। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তথা ট্রেজারি বিভাগ জানিয়েছিল, দেশটির বর্তমান জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বিগত ছয় মাসেই বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার। এর আগে, গত জুন মাসে মার্কিন পার্লামেন্ট দেশটির জন্য ৮৯৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেয়, যা আগের বছরের চেয়ে ১ শতাংশ বেশি।
এ বিষয়ে আলোকপাত করে ইলন মাস্ক বলেছে, ‘জাতীয় ঋণের বিপরীতে সুদের অর্থ প্রদানের পরিমাণ এখন সমগ্র প্রতিরক্ষা বিভাগের বাজেটের চেয়ে বেশি এবং তা ক্রমেই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত দেউলিয়া হয়ে যাচ্ছে।’ এ সময় সে আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে যত ট্রিলিয়ন ডলার যুক্ত হচ্ছে, আমাদের সন্তানদের কাঁধে তত বেশি ঋণের দায় বাড়ছে।’
এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্ক তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটর্ফম এক্সে এক টুইটে জানায়, আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্রকে ঋণের বিপরীতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সুদ পরিশোধ করতে হবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় রাজস্ব আয়ের ২৫ শতাংশ।
এ ছাড়া, চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক সতর্ক করে বলেছে, সরকারি ব্যয়ের বর্তমান হার মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্রুত দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলছে। গত আগস্টে ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক মুদ্রাস্ফীতি ২০২১ সালের পর প্রথমবারের মতো ৩ শতাংশের নিচে নেমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)