জ্বালানি তেলের দাম বৃদ্ধি, খরচ বেড়েছে পণ্য পরিবহনে
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
যশোর সংবাদদাতা:
জ্বালানি তেলের সংকট ও মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে যশোরের বেনাপোল বন্দরের বাণিজ্য ও জেলার পরিবহন সংশ্লিষ্ট সব সেক্টরে। পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বেনাপোল থেকে বিভিন্ন গন্তব্যে ভাড়া বেড়েছে ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে।
এ ছাড়া, জেলার বারীনগর থেকে সবজি পাঠাতে দুই দফায় ট্রাক ভাড়া বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্রাকের সংকটও দেখা গেছে। বাড়ানো হয়েছে লোকাল যাত্রীবাহী বাসের ভাড়াও।
খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। তেলের দাম বাড়ায় সেই ভাড়া নেওয়া হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে ভাড়া ছিল ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এখন সেই ভাড়া বেড়ে হয়েছে ৪০ থেকে ৪৪ হাজার টাকা। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভাড়া বাড়ায় এখন পণ্যর দামও বেড়ে যাবে।
ট্রাকচালক ওয়াকার বিশ^াস বলেন, ট্রাক ভাড়া বেড়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। রইস উদ্দিন নামে আরেক চালক বলেন, এক ট্রাক চাল নিয়ে ঢাকা যাচ্ছি। আগের চেয়ে ৮ হাজার টাকা ভাড়া বেশি। এই টাকা ওঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে সব পণ্যের দাম বেড়ে যাবে। তখন আমাদের মতো গরিব মানুষদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
যশোরের বারীনগর থেকে ৩ টন ধারণক্ষমতার একটি ট্রাকে ৮ থেকে ১০ টন সবজি ঢাকায় পাঠাতে ভাড়া লাগতো প্রায় ১২ হাজার টাকা। জ্বালানি সংকট শুরু হলে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়। এরপর জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধির পর আরও ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে গত এক মাসে ট্রাকভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার টাকায়। যা আগের তুলনায় ৫ হাজার টাকা বেশি।
স্থানীয় ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, আগে ১২-১৫ হাজার টাকায় সবজি ঢাকায় পাঠানো যেত। এখন সংকটের কারণে ১৭ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ট্রাক মালিক শেখ সাইরাস বলেন, জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ার কারণে বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হয়েছে। আগে ১২ হাজার টাকা ভাড়া ছিল, পরে ১৫ হাজার এবং এখন ১৭ হাজার টাকায় যেতে হচ্ছে।
এ ছাড়া, যশোর থেকে লোকাল রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসের ভাড়া বেড়েছে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত বাস ভাড়া ছিল ৭০ টাকা। কিন্তু যাত্রীবিশেষে এই ভাড়া ৮০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যারা নিয়মিত যাত্রী তারা তর্ক-বিতর্ক করে ৮০ টাকা দিলেও তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে অনেকের কাছ থেকে আদায় করা হয়েছে ১০০ টাকা পর্যন্ত।
যশোর-বেনাপোল মহাসড়কের সুপারভাইজার আব্দুর রহমান বলেন, ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় প্রতিটি ট্রিপে খরচ বেড়ে গেছে। ফলে ভাড়া বাড়াতে বাধ্য হয়েছি।
জানতে চাইলে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোতুর্জা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়ায় কিছুটা সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাবলু বলেন, এখন পর্যন্ত লিখিতভাবে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে যেমন সত্যি, তেমনই বাস চলাচলও করছে- এটাও সত্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কসবায় ভুয়া পিবিআই পুলিশ আটক, থানায় সোপর্দ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার দায়ে মেরিন সেনা আটক, মার্কিন রাষ্ট্রদূতকে তলব জাপানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন ভুয়া প্রার্থী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












