জেল পালানো ৭ শতাধিক বন্দির হদিস নেই
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তীতে দেশের বিভিন্ন কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ছয়টি কারাগার থেকে পালিয়ে যায় দুই হাজার ২০০ জনের বেশি বন্দি।
পরবর্তীতে যদিও অনেক বন্দি স্বেচ্ছায় ফিরে আসে, গ্রেপ্তার করা হয় অনেককে। তবে গত এক বছরেও হদিস পাওয়া যায়নি ৭০০ এর বেশি বন্দির। এর মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত বন্দি যেমন আছে, তেমনি আছে সন্ত্রাসীও।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান এক বছর আগে দায়িত্ব গ্রহণ করা কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, ২ হাজার ২০০ জনের বেশি বন্দি পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে অনেকে ফিরে আসেন। অনেককে গ্রেপ্তার করা হয়। এখনো ৭০০ জনের বেশি বন্দি পলাতক রয়েছে।
এখনো পলাতক বন্দিদের মধ্যে নয় জন সন্ত্রাসবাদী এবং ৬০ জন মৃত্যুদ-প্রাপ্ত ও যাবজ্জীবন দ-প্রাপ্ত বন্দি রয়েছেন বলে জানান তিনি।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দ মোতাহের হোসেন বলেন, এখনো ২৯টি অস্ত্র উদ্ধার হয়নি। আর কিছু গোলা বারুদ বাকি আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে অস্ত্র ফেরত দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)