ফের ১১ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
নাফ নদী থেকে ফের ১১ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন। বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার টেকনাফ নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন শাহ পরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি।
তিনি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মিরা অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা।
‘এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। তাদের এখনো ছেড়ে দেয়নি’- জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দুপুরে জেনেছি আরাকান আর্মির হাতে আবারও ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সম্যসা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদেরকে সতর্ক থাকতে হবে, যেনো কোনোভাবেই মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)