জেমস ওয়েব টেলিস্কোপে লেবুর মতো গ্রহ, এমন গ্রহ আগে দেখেনি বিজ্ঞানীরা
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
মহাকাশে প্রতিনিয়ত মিলছে বিচিত্র সব গ্রহের খোঁজ। এবার বিজ্ঞানীরা এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যার আকার প্রচলিত সব ধারণা পাল্টে দিয়েছে। বৃহস্পতি গ্রহের সমান এই গ্রহটি গোল নয়, বরং দেখতে অনেকটা লেবুর মতো।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া এই অদ্ভুত গ্রহটি নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, সেখানে এমন একধরনের বায়ুম-ল রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। সাধারণত কার্বন অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু এই গ্রহে কার্বন পাওয়া গেছে একেবারে বিশুদ্ধ আকারে, যা বিজ্ঞানীদের কাছে প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। কোনো গ্রহ কিভাবে এমন উপাদানে গঠিত হতে পারে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
পিএসআর জে২৩২২-২৬৫০বি নামের এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৭৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্যাসযুক্ত গ্রহটি কোনো সাধারণ নক্ষত্রকে কেন্দ্র করে নয়, বরং একটি পালসার বা নিউট্রন স্টারের চারদিকে ঘুরছে। নিউট্রন স্টার হলো মৃত নক্ষত্রের অতিঘন অংশ, যেখানে পুরো সূর্যের সমান ভর একটি ছোট শহরের আয়তনের মধ্যে সংকুচিত হয়ে থাকে। গ্রহটির বিভিন্ন তথ্য দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটি তার নক্ষত্র থেকে মাত্র ১০ লাখ মাইল দূরে অবস্থান করছে। এত কাছাকাছি থাকায় নিউট্রন স্টারের প্রচ- অভিকর্ষজ বল গ্রহটিকে টেনে লম্বাটে করে ফেলেছে। এর ফলেই গ্রহটি একটি নিখুঁত লেবুর আকৃতি পেয়েছে। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ২ হাজার ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, আর রাতে তা নেমে আসে প্রায় ৬৫০ ডিগ্রি সেলসিয়াসে।
গ্রহটির বায়ুম-ল অন্য যেকোনো এক্সোপ্ল্যানেটের তুলনায় আলাদা। সাধারণত ভিনগ্রহে পানি, মিথেন বা কার্বন ডাই-অক্সাইডের অণু পাওয়া যায়। কিন্তু এখানে মিলেছে কার্বনের বিরল অণু ও হিলিয়াম। বিজ্ঞানীদের ধারণা, এর বায়ুম-লে ভাসমান ভস্ম বা ঝুলকালির মতো মেঘ রয়েছে। গ্রহটির ভেতরে প্রচ- চাপে সেই কার্বন ঘনীভূত হয়ে হিরায় পরিণত হতে পারে।
গ্রহটি খুব দ্রুত তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। ফলে সেখানে মাত্র ৭ দশমিক ৮ ঘণ্টায় এক বছর পূর্ণ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












