জুলাই বিপ্লব বানচালে র-এর ‘অপারেশন ডেল্টা সেভেন’
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান শুরু হলে প্রথম থেকেই এর ব্যাপকতা বুঝতে পেরেছিল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’। ফলে হাসিনাকে রক্ষা করতে শুরুতেই ওই আন্দোলন দমানোর পরিকল্পনা করেছিল তারা। ‘অপারেশন ডেল্টা সেভেন’ নাম দিয়ে তারা বাংলাদেশে গঠন করে গুপ্ত স্কোয়াড।
অনুসন্ধানে পাওয়া এমন বেশকিছু তথ্যপ্রমাণে দেখা যায়, এ স্কোয়াডের সদস্যরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করত এবং তার কাছে অগ্রগতি রিপোর্ট পাঠাত।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, কোটা আন্দোলনের শুরুতেই র-এর স্কোয়াডটি গঠন করা হয়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পয়েন্টের বিস্তারিত তথ্যউপাত্ত লেখা মেসেজ ও ছবি পরস্পরের মধ্যে আদান-প্রদান করত এবং র-এর দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাত।
বিভিন্ন সময় গ্রুপের সদস্যদের বিভিন্ন আইডি থেকে ইন্টারনেট বন্ধ, শাটডাউন ও আন্দোলন-সম্পর্কিত মেসেজ পারস্পরের মধ্যে আদান-প্রদানের তথ্য পাওয়া যায়। গ্রুপের বিভিন্ন সদস্যের কাছে পাঠানো এমন অনেক মেসেজ উদ্ধার করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১৪ আগস্ট রাতে রাজধানীতে ধরা পড়েন আওয়ামী লীগের সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ।
সংশ্লিষ্টরা জানান, এ দুজনের মোবাইল ফরেনসিক পরীক্ষা করে র-এর অপারেশন ডেল্টা সেভেনসম্পর্কিত বিভিন্ন বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার পারদ শনাক্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাধবপুরে বাবার ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)