লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একটি সরকারি ফাইল- হয়তো কোনো সেতু নির্মাণের অনুমোদন বা শিল্প-কারখানার বিনিয়োগ প্রস্তাব। নিয়ম অনুযায়ী কয়েক দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে সেই ফাইল কখনও সপ্তাহ, কখনও মাস ধরে বিভিন্ন টেবিল ঘোরে। একটি স্বাক্ষর বা অনুমোদনের অপেক্ষায় স্থবির হয়ে পড়ে উন্নয়ন কার্যক্রম। প্রশাসনিক ভাষায় একে বলা হয় প্রক্রিয়াগত বিলম্ব, যার সাধারণ পরিচিত নাম ‘লাল ফিতার দৌরাত্ম্য’।
এর প্রভাব পড়ে সরকারি উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ ও জাতীয় অর্থনীতিতে। যে প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা, তা বছরের পর বছর ঝুলে থাকে। এ সময় নির্মাণসামগ্রী, জমি অধিগ্রহণ ও শ্রমিকের মজুরি বেড়ে গিয়ে প্রকল্পের ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত অতিরিক্ত ব্যয়ের বোঝা রাষ্ট্রকেই বহন করতে হয়।
প্রশাসন বিশ্লেষকদের মতে, নীতিগত ঘোষণা ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে এখনও দৃশ্যমান ব্যবধান রয়েছে। অনেক ক্ষেত্রেই একটি ফাইল নিষ্পত্তিতে শাখা থেকে সচিব পর্যন্ত একাধিক স্তরের মতামত নিতে হয়। সামান্য প্রশ্নে ফাইল নিচে ফিরে আসে। এতে কয়েক মাস পর্যন্ত লেগে যায়।
নতুন সরকার প্রশাসনে গতি আনতে সচিবালয়ের নির্দেশিকায় পরিবর্তন এনেছে। বলা হয়েছে, কোনো কর্মকর্তা তিন কার্যদিবসের মধ্যে কোনো ফাইল নিষ্পত্তি করতে না পারলে ব্যক্তিগতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তা জানাবেন এবং বিলম্বের কারণ নথিভুক্ত করবেন। উপসচিব পর্যায়েও দুই কার্যদিবসের বেশি ফাইল আটকে রাখা নিরুৎসাহিত করা হয়েছে। সদ্যপ্রাপ্ত পত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং একই বিষয়ে বারবার তথ্য চাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এসব বিধান কার্যকর হলে দপ্তরে জবাবদিহিতা বাড়তে পারে। তবে শুধু নির্দেশনা জারি করলেই হবে না; বাস্তবায়ন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
উন্নয়ন প্রকল্প সময় মানেই টাকা:
প্রশাসনিক বিলম্বের সবচেয়ে বড় মূল্য দিতে হয় উন্নয়ন প্রকল্পগুলোকে। একটি প্রকল্প পিছিয়ে গেলে বাজারদরের পরিবর্তনের কারণে ব্যয় বেড়ে যায়। এর একটি উদাহরণ বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেললাইন প্রকল্প। অর্থায়ন অনিশ্চয়তা ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। এরই মধ্যে জমি অধিগ্রহণের ব্যয় আগের হিসাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন করে অর্থায়নের উৎস খোঁজা হলেও প্রকল্পটির ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এই উদাহরণ দেখায়, একটি ফাইলের বিলম্ব রাষ্ট্রীয় ব্যয়ের ওপর কত বড় চাপ সৃষ্টি করে।
সরকার সময়সীমা নির্ধারণ, ডিজিটাল নথি ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নিলেও শুধু নির্দেশনা জারিতেই সমাধান আসবে না। প্রতিটি ফাইলের জন্য কার্যকর ডিজিটাল ট্র্যাকিং, স্বয়ংক্রিয় অ্যালার্ট ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রয়োজন। দ্রুত পরিবর্তিত বৈশি^ক অর্থনীতি ও উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্যের প্রেক্ষাপটে লাল ফিতার দৌরাত্ম্য কমানো এখন জরুরি। কারণ উন্নয়নের গতি শুধু বড় বাজেটে নির্ভর করে না; তা নির্ভর করে একটি সরকারি ফাইল কত দ্রুত এক টেবিল থেকে আরেক টেবিলে পৌঁছে তার ওপর। এই পরিবর্তন আনতে পারলেই প্রশাসনিক সংস্কারের সুফল নাগরিকের দোরগোড়ায় পৌঁছবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন তরুণরা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে কার্গো জাহাজে হুতির হামলা, নিহত ৩
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখ মানুষ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাস করেনি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গলায় বড় দা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেয়ার অভিযোগে মামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৮৪, গুলশানেই অর্ধশতাধিক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিগত সরকার শুধু পাওয়ার স্টেশন করেছে, জ্বালানির ব্যবস্থা করেনি: মন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান বিশ্বের সামনে নিজেকে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাঘচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












