বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে বাজারে অধিকাংশ সবজির দাম চড়া। পাশাপাশি বয়লার ছাড়া প্রায় সব ধরনের মুরগির দামও ঊর্ধ্বমুখী। ডিমের দাম কয়েকদিন আগের তুলনায় কিছুটা কমলেও এখনও আগের তুলনায় বেশি। ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে আলু, পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও তা অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। আদা ও রসুনের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
কাঁচামরিচের দাম গত মাসেও ছিলো প্রতি কেজি ১২০ থেকে ১৫০টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে সরকারের কাঁচামরিচ আমদানির খবরে কিছুটা কমতে শুরু করেছে দাম। যদিও ক্রেতারা বলছেন এখনও দাম অত্যধিক। অপরদিকে বিক্রেতারা বলছেন বৃষ্টি বন্যার সময়ে প্রতি বছরই এই দাম বেড়ে থাকে।
সবজি বিক্রেতারা জানান, তিন দিন আগের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে। কয়েকদিন আগে আড়তে সরবরাহ কম থাকায় দাম বেড়েছিল। বর্তমানে সরবরাহ কিছুটা বাড়ায় বাজারে দামও কিছুটা কমেছে।
তারা আরও বলেন, বৃষ্টি ও বন্যায় কাঁচামরিচের গাছের ব্যাপক ক্ষতি হওয়ায় প্রতি বছর এই সময়ে মরিচের দাম বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমেছে। দুই দিন আগে প্রতি পাল্লা (৫ কেজি) মরিচ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১ হাজার ৪০০ টাকায়। বাজারে দেশি মরিচের তুলনায় ভারতীয় মরিচের সরবরাহই বেশি।
বাজারে সব ধরনের মুরগির দাম এখনও তুলনামূলক বেশি। প্রতি কেজি বয়লার মুরগি ১৮৭ থেকে ১৯৭ টাকা, কক মুরগি ৩১৫ থেকে ৩২০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর গোশত ৮০০ টাকা এবং খাসির গোশত ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩৫ টাকা, সাদা ডিম ১২০ থেকে ১২৫ টাকা এবং হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির দাম বেশি থাকার প্রসঙ্গে আতিফা চিকেন হাউজের বিক্রেতা রমিজ বলেন, বন্যার কারণে অনেক মুরগি মারা গেছে। প্রয়োজন অনুযায়ী মুরগি পাওয়া যাচ্ছে না। ফিডের দামও বেড়েছে। সব মিলিয়েই মুরগির দাম বেড়েছে। কবে কমবে, বলা যাচ্ছে না।
আল-আমিন চিকেন হাউজের বিক্রেতা খোকন মিয়া বলেন, দাম বেড়েছে প্রায় ১৫ থেকে ২০ দিন হলো। দীর্ঘদিন দাম কম থাকায় অনেক খামারি উৎপাদন কমিয়ে দিয়েছিলেন। এখন চাহিদা বেড়েছে কিন্তু সরবরাহ কম, তাই দাম বেড়েছে।
বি. বাড়িয়া চিকেন হাউজের বিক্রেতা সুলতানও বলেন, বন্যায় ক্ষতি হয়েছে। তাই দাম বেড়েছে। কবে কমবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে ডিমের দাম বাড়তি থাকা নিয়ে আনোয়ার ডিমের আড়তের এক বিক্রেতা বলেন, জুমুয়াবার লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি করেছি। এখন কিছুটা কমেছে।
ডিম বিক্রেতা রিফাত খান বলেন, বন্যার কারণে খামার এলাকা ডুবে আছে। পরিবহন ব্যয়ও বেড়েছে। তবে আমরা খুচরা বিক্রেতা হওয়ায় পুরো বিষয়টি জানি না। মাসের মাঝামাঝিতে কিছুটা কমলেও এখন আবার বেড়েছে।
সহিদ ডিম ঘরের বিক্রেতা সামিউল ইসলাম বলেন, ২০ দিন আগেও সব ধরনের ডিমের দাম ২০ টাকা কম ছিল। কয়েক দিনের ব্যবধানে এতটা বেড়েছে। কিছু জিজ্ঞেস করলে পাইকাররা বলে বৃষ্টি, রাস্তা ভাঙা ও শ্রমিক খরচ বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবনায় আগুনে পুড়ল তেল পাম্পসহ চার দোকান
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাড়িবোমা হামলায় লিবিয়ার সামরিক গোয়েন্দা প্রধান নিহত
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভারে ৪ তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ককটেল উদ্ধার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদন্তে গিয়ে নিজেরাই হামলার শিকার, ওসিসহ আহত ৫
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিউমার্কেট এলাকায় যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৪
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানিকগঞ্জে জবির বাসে হামলা ও ভাঙচুর, আহত ৫
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গৃহায়নমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন তরুণরা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












