মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আধিপত্য বিস্তার ও আবাসিক হলের নিয়ন্ত্রণ নিতে ক্যাম্পাসগুলোতে এখন মুখোমুখি ছাত্রদল ও ছাত্রশিবির। তিনদিনে দেশের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠন দুটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। ঘটনার রেশ দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কোনো সময় অন্যান্য ক্যাম্পাসেও সংঘর্ষে জড়াতে পারেন ছাত্রদল-শিবির নেতাকর্মীরা। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জগন্নাথ বিশ^বিদ্যালয়ে দুই দফায় সংঘর্ষ:
রাজধানীর জগন্নাথ বিশ^বিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় সংগঠনের দাবি, সংঘর্ষে তাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ও শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দফা এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দ্বিতীয় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জবি শিবির-সমর্থিত ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, ইউজিসির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠানে উপস্থিত হই। কিন্তু বিশ^বিদ্যালয় প্রশাসন, কয়েকজন শিক্ষক এবং ছাত্রদলের নেতাকর্মীরা এতে বাধা দেন। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়, প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় এবং মারধর করে। এতে আমাদের প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, জকসুর ব্যর্থতা এবং সারা দেশে জামাত-শিবিরের অপকর্ম আড়াল করতেই তারা এসব করছে। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ^বিদ্যালয়েও তারা মব সৃষ্টির চেষ্টা করেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তারা ধারাবাহিকভাবে মব কালচারের চর্চা করছে।
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ:
ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র বলছে, জগন্নাথ বিশ^বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ করা নিয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।
তার জের ধরে ঢাকা কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্য মারামারি হয়।
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে সংঘর্ষ:
রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (আলিয়া মাদ্রাসা) চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলিয়া মাদ্রাসা চত্বরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে মাদ্রাসার সামনের সড়কে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট ঢাকা বিশ^বিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে প্রাধ্যক্ষের কক্ষে মারামারিতে জড়িয়ে পড়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। শিবির-সমর্থিত হল সংসদের এজিএসের কক্ষে বহিরাগত দুই তরুণের সমকামিতার অভিযোগ ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর ক্যাম্পাসে পরস্পরবিরোধী স্লোগান দিয়ে দুই পক্ষই বিক্ষোভ মিছিল করে। এতে আতঙ্কের সৃষ্টি হয়।
পরদিন ৩ আগস্ট রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্তদের ছবি প্রদর্শন ঘিরে এ ঘটনার সূত্রপাত।
শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাস-সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের এমন মুখোমুখি অবস্থানে তারা ভীতসন্ত্রস্ত। নিষিদ্ধ ছাত্রলীগ যেমন ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, ফের সেদিকেও হাঁটছে ছাত্রদল ও শিবির। অথচ গণঅভ্যুত্থানের পর তারা নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশায় ছিলেন। তাদের দাবি সরকার ও বিরোধীদল যেন তাদের ছাত্রসংগঠনকে সামলে রাখে। তা না হলে সাধারণ ছাত্ররাও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












