প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
তুলে দেয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং চালকদের শারীরিক পরিশ্রম কমাতে প্যাডেলচালিত রিকশা তুলে দিয়ে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় এই রিকশা নামানোর ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র নিবন্ধন ও নিয়মিত নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার মালিকরাই পাবেন।’
গত ৩ আগস্ট নগর ভবনের সন্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশাচালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ লেড-অসিড ব্যাটারির তুলনায় অধিক টেকসই, হালকা ও দ্রুত চার্জিং সুবিধা দেয় লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা। এর মূল সুবিধাগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি আয়ু (৪ থেকে ৭ বছর), একবার চার্জে বেশি মাইলেজ, এবং কম রক্ষণাবেক্ষণ খরচ।
মেয়র বলেন, ‘যারা এখনও তাদের প্যাডেলচালিত রিকশার নিবন্ধন বা বার্ষিক নবায়ন সম্পন্ন করেননি, তারা দ্রুত তা সম্পন্ন করুন। শুধুমাত্র নিবন্ধনভুক্ত ও নবায়নকৃত প্যাডেলচালিত রিকশা লাইসেন্স জমা দেওয়ার ভিত্তিতেই পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। নিবন্ধনবিহীন বা অনিবন্ধিত রিকশা এ সুবিধার আওতায় আসবে না।’
মেয়র আরও বলেন, ‘নগরীতে বর্তমানে প্রায় ৭০ হাজার রিকশার লাইসেন্স থাকলেও এর মধ্যে মাত্র প্রায় ২৫ হাজারের লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪৫ হাজার রিকশার মালিক এখনও নবায়ন করেননি।’
এই মালিকদের দ্রুত নবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে একদিকে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব ই-রিকশা পাওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে সিটি করপোরেশনের রাজস্বও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।’
তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু নতুন ই-রিকশা চালু করা নয়, বরং পুরো রিকশা ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা। নিবন্ধিত রিকশাগুলোর তথ্যভান্ডার হালনাগাদ হলে নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। আমরা ধীরে ধীরে প্যাডেলচালিত রিকশা বন্ধ করে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর সিদ্ধান্ত নিয়েছি। এতে রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমবে, যাত্রীসেবার মান বাড়বে এবং নগরীর পরিবেশও সুরক্ষিত থাকবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)