জুলাই অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণার নাম সানিয়াত -ইশরাক
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২১ জুন, ২০২৫ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সানিয়াতের ভূমিকাকে "জুলাই অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা" হিসেবে আখ্যায়িত করেছেন।
ইশরাক অনলাইনে লিখেছেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর সন্তান সানিয়াতের নেতৃত্বে বসুন্ধরা এলাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠিত গ্রুপ আন্দোলনে অংশ নেয় ১৭ ও ১৮ জুলাইয়ের আগেই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলন দমন করা হচ্ছিল, তখন তারা শহরের বিভিন্ন স্থানে- যাত্রাবাড়ী, রামপুরা, মতিঝিল, উত্তরা, মিরপুর- প্রতিরোধ গড়ে তোলে।
তিনি উল্লেখ করেন, হাজার হাজার সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিত লড়াই ও আত্মত্যাগের মাধ্যমেই ‘হাসিনার পতন’ সম্ভব হয়েছে। সানিয়াতও এই আন্দোলনের গুরুত্বপূর্ণ সৈনিক হিসেবে গ্রেফতার হয়ে রিমান্ড শেষে আহত অবস্থায় কারাবন্দি ছিলেন বলে জানান তিনি।
ইশরাক স্মৃতিচারণ করে লেখেন, ৫ জুলাই সরকারের পতনের পর কেরানীগঞ্জ কারাগার ঘেরাও করলে সেনাবাহিনীর উপস্থিতিতে জেল সুপার তাদের মুক্তি দিতে বাধ্য হন। সে সময় সানিয়াতকে কারাগার থেকে নিজ ভবনে নিয়ে যান তিনি।
পোস্টের শেষাংশে ইশরাক কিছু সমালোচনারও ইঙ্গিত করেন। তিনি আক্ষেপ করে বলেন, আজকে কিছু ব্যক্তি হাসিনার মতোই 'জুলাই স্পিরিট' বিক্রি করে ব্যক্তিস্বার্থ হাসিল করছে।" তিনি স্পষ্ট করে দেন, জুলাই অভ্যুত্থানের প্রকৃত কৃতিত্বের দাবিদার একমাত্র শহীদরা, যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)