দেশে তিনজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রায় চার কোটি ৫০ লাখ মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক-পুষ্টিবিদ-বিজ্ঞানীরা। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘কম খাই হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখি’ শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক-পুষ্টিবিদ-বিজ্ঞানীরা পরিসংখ্যান তুলে ধরে বলেন, প্রতি তিনজনে একজনের ফ্যাটি লিভার রয়েছে। অথচ প্রায় ক্ষেত্রে শুধু খাদ্যাভ্যাস, হাঁটার অভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার ও ন্যাশ প্রতিরোধ করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক-পুষ্টিবিদ-বিজ্ঞানীরা বলেন, গবেষণায় দেখা গেছে, যারা খাবার গ্রহণের তুলনায় তুলনায় শারীরিক পরিশ্রম বা হাঁটা-চলা কম করছে, তাদের ফ্যাটি লিভারে আক্রান্ত হওর সম্ভাবনা সবচাইতে বেশি। বাইরের খাবার গ্রহণ, দিনে পাঁচ ঘণ্টার উপরে যাদের বসে থাকতে হয় এবং একই সঙ্গে কায়িক পরিশ্রম কম তাদের এ ঝুঁকি সবচাইতে বেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।