‘তারেক রহমান আগেই বলেছিলেন, দেশের জন্য যেকোনো ছাড় দিতে রাজি আছি’
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ইউনূসের সাথে বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে তারেক রহমান খুব কম কথা বলেছেন। তিনি বলছিলেন, আজ দেশের জন্য যেকোনো ছাড় দিতে প্রস্তুত আছি।
বৈঠকে অংশ নিতে যাওয়ার যাত্রা পথের বর্ণনা দিয়ে তিনি বলেন, তারেক রহমান খুবই শান্ত ছিলেন। তিনি সহযাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন, যাচ্ছি -দেখি গিয়ে দেশের জন্য কিছু করা যায় কি না। তারেক রহমান বলছিলেন, দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয়, তাহলে যেকোনো ছাড় দেব, অসুবিধা কি ?’ এই মনোভাব নিয়েই এগুচ্ছিলেন। তারেক রহমান আরো বলছিলেন আজ এই জায়গায় পৌঁছার জন্য কত নিরীহ মানুষ জীবন দিয়েছে, বহু রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।