জাল সনদে বাংলাদেশ ব্যাংকে চাকরি, ৫৬ লাখ টাকা ঋণ নিয়ে উধাও
, ৩০শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সিলেট সংবাদদাতা:
ভুয়া পরিচয়পত্র ও জাল সনদে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে চাকরি করেছেন ১৪ বছর। হেলপার টু প্লাম্বার থেকে হেলপার টু প্লাম্বার-প্রথম মান পদে পদোন্নতিও পেয়েছে। ভোগ করেছে ব্যাংকের সুযোগ-সুবিধা। চাকরিরত অবস্থায় গৃহনির্মাণ করতে ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার টাকা।
জালিয়াতি করে চাকরি নেওয়া, তার ওপর মোটা অঙ্কের ঋণ নিয়ে গত বছরের ৬ জুলাই থেকে লাপাত্তা ওই ব্যাংক কর্মচারী। চাকরিতে যোগদানের সময় দাখিল করা তথ্য অনুসারে অভিযুক্ত ওই ব্যাংক কর্মচারীর নাম ফারুক মিয়া। সে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার গান্দিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কিন্তু কর্মস্থলে অনুপস্থিত এবং ঋণের কিস্তি ফেরত না দেওয়ায় ব্যাংকের কাছে দায়বদ্ধ জমির ব্যাপারে খোঁজ নিয়ে ফারুক মিয়ার অন্য পরিচয় পেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ফারুক মিয়ার প্রকৃত নাম মিনহাজ মিয়া। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার উত্তরপাড়া বালিয়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
এ ঘটনায় জুমুয়াবার (২৯ নভেম্বর) সিলেট কোতোয়ালি থানায় অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের ব্যাংকিং পরিদর্শন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ গোলজার হোসেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করেন তিনি।
বাংলাদেশ ব্যাংক সিলেটে খোঁজ নিয়ে জানা গেছে, ফারুক মিয়া টাঙ্গাইলের কালিহাতী গান্দিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মিনহাজ মিয়া টাঙ্গাইলের বাসাইল থানার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। ফারুক মিয়াকে বাংলাদেশ ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে তার শিক্ষাসনদ সংগ্রহ করেছিলেন মিনহাজ মিয়া। এরপর ফারুকের নামে নিজেই চাকরি করতে থাকেন। এদিকে প্রকৃত ফারুক মিয়া তার চাকরি না হওয়ায় (জানতেন না মিনহাজ তার নামে চাকরি করছে) প্রবাসে চলে যান।
এদিকে জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়া মিনহাজ মিয়ার মামা সাইফুল ইসলাম মিয়াও বাংলাদেশ ব্যাংক সিলেটের প্রকৌশল শাখায় কর্মরত ছিলেন। মূলত তিনিই তার ভাগনে মিনহাজকে ফারুক মিয়া নামে বাংলাদেশ ব্যাংক সিলেটের কর্মকর্তাদের কাছে পরিচয় করিয়ে দেন। সে সূত্র ধরেই ফারুকের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি পান মিনহাজ। এ ঘটনার পর সাইফুল ইসলাম মিয়াকেও ব্যাংক থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)