দুই দিনে ৮৩ হিন্দুত্ববাদী ইসকনকে ফেরত পাঠাল বেনাপোল ইমিগ্রেশন
যশোর সংবাদদাতা:
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে হিন্দুত্ববাদী ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তারা ফিরে যায়। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনী ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসে।
দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে যায় তারা।
ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনীরা জানায়, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলো। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়ায় তারা ভারতে ঢুকতে পারেনি।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনী ফিরে গেছে। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।