জাপার একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব কাজী মামুন
জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদ অনুসারীদের ডাকা জাতীয় সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ। এতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ। এ ঘোষণার আগে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন রওশন এরশাদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে অনুষ্ঠান জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিকেটরা দুই হাত উঠিয়ে তা সমর্থন জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।