কুইক রেন্টালের কারণে সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াচ্ছে -রিজভী
অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ, জ্বালানির ও গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেন বাড়িয়েছে জানেন? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে।
কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বেইলি রোড এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণ-বিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
৭ জানুয়ারির ডামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি মন্তব্য করে রিজভী আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নও গতকাল তাদের প্রতিবেদন তুলে ধরেছে। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও উল্লেখ করেন রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।