জাপানে ঘন ছাইয়ে ঢেকে যাচ্ছে বাড়ি-ঘর
আল ইহসান ডেস্ক:
জাপানের কিউশু দ্বীপের কিরিশিমা পর্বতশ্রেণির শিনমোয়েদাতে আগ্নেয়গিরি গতকাল বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে অগ্নুৎপাত শুরু করেছে। অগ্নুৎপাতের ফলে আকাশে বিশাল ছাইয়ের স্তম্ভ উঠেছে। জাপান মেটেরিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) অগ্নুৎপাতের পর সতর্কতার মাত্রা ৩-এ উন্নীত করেছে। আশেপাশের ২ মাইল এলাকার মধ্যে পাথর পড়া ও আগ্নেয় মেঘ বা পাইরোক্লাস্টিক ফ্লোয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের অনেক জায়গায় ঘন ছাই পড়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার ও আগ্নেয়গিরির কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
এ অগ্নুৎপাতের আগে টোকারা দ্বীপপুঞ্জের উপকূলে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিলো। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
উল্লেখ্য, শিনমোয়েদাতে আগ্নেয়গিরির ইতিহাস বেশ ভয়াবহ। ২০১১ সালে ভয়াবহ অগ্নুৎপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিমান চলাচল বিঘিœত হয়েছিলো। সর্বশেষ ২০১৮ সালে ছোট পরিসরে অগ্নুৎপাত হয়েছিলো।
বর্তমানে প্রায় ৯ লাখ মানুষ শিনমোয়েদাতে আগ্নেয়গিরির চারপাশে বসবাস করছে। প্রশাসন জননিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জেএমএ ২৪ ঘণ্টা আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করছে এবং মানুষকে পরবর্তী আফটারশকের জন্য তৈরি থাকার নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।