দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবন্দরে অচলাবস্থা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপাসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম স্থবির হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিন ভূখ-ের দিকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এ হামলার পর অধিকৃত ফিলিস্তিনের বেশ কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে।
খবরে আরও বলা হয়, এমন প্রেক্ষাপটে রাজধানী তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জানিয়েছে, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি ভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই অভিযানে একটি প্যালেস্টাইন-২ ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।
তার ভাষ্যমতে, এ হামলার ফলে ‘লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত হয়ে গেছে।
ইয়েমেনি মুখপাত্র আরও জানান, এ অভিযানটি গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের অন্যতম জবাব হিসেবে পরিচালিত হয়েছে।
পাশাপাশি ‘দখলদার ও যুদ্ধবাজ জায়নিস্ট শাসনকে কখনো নিরাপত্তা ও শান্তি ভোগ করতে দেওয়া হবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইয়াহিয়া সারি।
তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ইয়েমেনি অভিযানের মাত্রা পরবর্তী পর্যায়ে আরও তীব্র হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)