জাপানের খাদ্য রফতানি চার বছরের মধ্যে সর্বনিম্নে
, ০৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মাছ রফতানিতে পতন দেখেছে জাপান। চার বছরের মধ্যে পূর্ব এশিয়ার দেশটি থেকে খাদ্য, কৃষি, বনজ ও মৎস্যজাত পণ্যের রফতানি প্রথমবারের মতো কমেছে। জাপান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, চীনে মৎস্যজাত পণ্যের চালান কমে যাওয়ার প্রভাব পড়েছে সামগ্রিক রফতানিতে।
সম্প্রতি জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথমার্ধে ২০২৩ সালের একই সময়ের তুলনায় পণ্যের রফতানি ১ দশমিক ৮ শতাংশ কমে ৭০ হাজার ১৩০ কোটি ইয়েন বা ৪৭৬ কোটি ডলার হয়েছে।
একই সময়ে হংকংয়ে রফতানি ১০ দশমিক ৫ শতাংশ কমে ১০ হাজার ৩২০ কোটি ইয়েনে হয়েছে। তবে চীনের মূল ভূখ-ে রফতানি ৪৩ দশমিক ৮ শতাংশ কমে হয়েছে ৭ হাজার ৮৪০ কোটি ইয়েন।
সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত বর্জ্য পানি গত বছরের আগস্টে সমুদ্রে ছেড়ে দেয় জাপান। এ নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা বিতর্কের পর দেশটি থেকে সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করে দেয় বেইজিং। এ কারণে জানুয়ারি-জুনে চীনের মূল ভূখ-ে সামুদ্রিক পণ্যের রফতানি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯০ শতাংশের বেশি হ্রাস পায়, একই সময়ে হংকংয়ে রফতানি কমেছে প্রায় ২০ শতাংশ।
চলতি বছরের প্রথমার্ধে জাপান থেকে শেলফিশ জাতীয় স্ক্যালপের রফতানি কমেছে ৩৭ দশমিক ২ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)