দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
, ০৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময় গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) প্রথমে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরেই ৭ দশমিক ১ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। দেশটির দু’টি দ্বীপপুঞ্জে কয়েক দফা সুনামি আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়। জাপানের আবহাওয়া দফতর সামাজিক মাধ্যমে এক পোস্টে জনসাধারণের উদ্দেশ্যে বলেছে, সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দয়া করে সমুদ্রের কাছে যাবেন না।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ৪২ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। এটি মিয়াজাকি থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে।
প্রথম ভূমিকম্পের এক মিনিটের মধ্যেই দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ২৬ মিটার এবং এটি মিয়াজাকি থেকে ২০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে।
এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ভূমিকম্পের পরপরই প্রতিক্রিয়া জানাতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)