‘জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেয়া হচ্ছে না’
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচন পেছানোর যড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেয়া হচ্ছে না। যাতে শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলন ও জাতীয় নির্বাচন বানচাল করা যায়। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আন্দোলনের সংগঠক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এসব কথা বলেন।
তিন দফা দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন ও ষষ্ঠ দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আন্দোলনের সংগঠক অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী বলেন, ন্যায্য দাবি নিয়ে কোনো ছাড় দেবে না অনশনরত আন্দোলনকারীরা।
তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার জন্য আন্দোলনে উস্কানি দিচ্ছেন। সরকার ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দাবি মেনে নেয়া হচ্ছে না।
দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।