‘জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে’
নিজস্ব প্রতিবেদক:
জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
জুলাই আন্দোলন নিয়ে কিছু সংগঠনের অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনের ভূমিকা রাখা কিছু সংগঠন অভিযোগ করছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনার পর বিষয়টি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। তারপরও যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা কিছু উশৃঙ্খল ব্যক্তির কাজ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। গতকালও সেই তৎপরতা দৃশ্যমান ছিল। প্রকৃত জুলাই যোদ্ধারা এসব ঘটনায় জড়িত নয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।