নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে -দুলু
নিজস্ব প্রতিবেদক:
আগামী নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সকল বাধা পেরিয়ে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনকে হালকা করে দেখার কোনও সুযোগ নেই।
তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে। দুই-তিনটি রাজনৈতিক দল ছাড়া দেশের বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদ নিয়ে যে বিভেদ ও বিভাজন সৃষ্টি হয়েছে, তা দ্রুতই নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।