জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইরান সরকার দেশটিকে স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন দেশটির কিছু ডিজিটাল অধিকারকর্মী। এই ব্যবস্থা কার্যকর হলে শুধু সরকারের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই সীমিতভাবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে।
ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যারা সরকারি যাচাই পাস করবেন, শুধু তারাই সীমিত ও ফিল্টার করা বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য থাকবে জাতীয় ইন্টারনেট। এই প্রযুক্তি পুরোপুরি দেশীয় এবং বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন।
এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত একটি সমান্তরাল নেটওয়ার্ক। এখানে শুধু সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ এবং দেশীয় স্ট্রিমিং সেবা (যেমন ইরানি নেটফ্লিক্স) থাকবে।
ইরান এই ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা তৈরিতে চীন ও হুয়াওয়ের উচ্চপ্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেছে, যা ইন্টারনেটের ট্রাফিক তদারকি ও নিয়ন্ত্রণ করতে সক্ষম।
গত ৮ জানুয়ারি থেকে ইরানে যে ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে, তা ইতিমধ্যে মিশরের ২০১১ সালের তাহরির স্কয়ার আন্দোলনের সময়কার শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। নেটব্লকসের তথ্যমতে, ইতিমধ্যে ২০০ ঘণ্টার বেশি সময় ধরে দেশটিতে কোনো কার্যকর ইন্টারনেট সংযোগ নেই। আগামী ২০ মার্চ পর্যন্ত এই ব্ল্যাকআউট বহাল থাকতে পারে।
আসলেই তাই। কারণ ইন্টারনেট শাটডাউন নিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি বিগত ১৬ বছরের পরিকল্পনার চূড়ান্ত রূপ। ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের পর বিক্ষোভ চলাকালে ইন্টারনেট বন্ধ করে সরকার বুঝেছিলো, সম্পূর্ণ ব্ল্যাকআউট অত্যন্ত ব্যয়বহুল। এরপর ২০১২ সালে গঠিত হয় ইরানের সুপ্রিম কাউন্সিল অব সাইবারস্পেস এবং শুরু হয় দেশীয় ইন্টারনেট তৈরির কাজ।
পরবর্তী বছরগুলোতে সরকার আরও কৌশলী হয়। ২০১২ সালের বিক্ষোভে ফেসবুক, টুইটার, গুগল বন্ধ রাখা হয়। কিন্তু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু রাখা হয়। গবেষকদের মতে, ইরানে চালু হওয়া ‘হোয়াইটলিস্টিং ব্যবস্থা’ চীনা প্রযুক্তির সহায়তায় গড়ে তোলা হয়েছে।
এই ব্যবস্থায় ব্যবহৃত হয় উচ্চক্ষমতাসম্পন্ন মিডলবক্স, যা ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্লক করতে পারে। এর মাধ্যমে পুরো দেশের ইন্টারনেট নজরদারি করা, ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি চালানো এবং ভিপিএনসহ নির্দিষ্ট টুল বন্ধ করা সম্ভব।
২০১৫ সালে কিছু গবেষক বিটকয়েন ব্যবহার করে ইরানি সার্ভার কিনে পরীক্ষা চালিয়ে দেখেন, সেখানে এমন একটি অভ্যন্তরীণ ইন্টারনেট তৈরি করেছে, যা করপোরেট অফিস নেটওয়ার্কের মতোই বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
এদিকে ইরানি কর্তৃপক্ষ যখন ‘ইন্টারনেট কিল সুইচ’ বা শাটডাউন বোতাম চাপার শেষ প্রস্তুতি নিচ্ছে, তখন স্টারলিংক হয়ে উঠেছে বিক্ষোভকারীদের শেষ ভরসা। তবে ২০২৫ সালে পাস হওয়া নতুন আইন অনুযায়ী, ইরানে স্টারলিংক টার্মিনাল রাখা ‘সন্ত্রাসী ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি’র সমান অপরাধ এবং শাস্তি হিসেবে এতে মৃত্যুদ-ও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












