জন কেরি'র চীন সফর: রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ঠেকানোই উদ্দেশ্য
আল ইহসান ডেস্ক:
পানিবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ মার্কিন দূত ও বিজ্ঞ কূটনীতিক জন কেরি বর্তমানে চীন সফর করছে। গত এক মাসে এ নিয়ে আমেরিকার তিন জন প্রভাবশালী সরকারি কর্মকর্তা চীন সফর করলেন। বলা হচ্ছে, জন কেরির এই সফরের প্রধান উদ্দেশ্য পানিবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করা।
কিন্তু বিশ্লেষকরা বলছে, পানিবায়ু পরিবর্তন ইস্যুর বাইরেও জন কেরির এই সফরের পেছনে আরও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কাজ করছে। রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ঠেকাতে তিনি সেখানে নানা উপায়ে চেষ্টা চালাবে।
গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে টানাপড়েন বেড়েছে। বিশেষকরে গত বছর মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি'র তাইওয়ান সফর, তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র বিক্রি এবং বিভিন্ন চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার মতো কিছু ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে। জন কেরি এই সফরে দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর চেষ্টা করবে।
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীন রাশিয়াকে অস্ত্র দিতে পারে বলে আমেরিকা আশঙ্কা করছে। এই মুহূর্তে রাশিয়া চীনা অস্ত্র পেলে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। আর এমনটা ঘটলে তা হবে আমেরিকার জন্য বড় বিপর্যয়। যুদ্ধের শুরু থেকেই পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার প্রতি সম্ভাব্য চীনা সহযোগিতার আশঙ্কায় ভয়ের মধ্যে রয়েছে। কারণ চীন প্রকাশ্যেই রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং দেশটি ইউক্রেনে রুশ সামরিক অভিযানের নিন্দা জানায়নি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।