পশ্চিম তীরে ইসরাইল বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নাগরিক নিহত
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থানের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
নিহতের পরিচয় উল্লেখ না করে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নাবলুসে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে এক নাগরিক নিহত হয়েছে। ’
এতে আরো বলা হয়, সেখানে হামলায় আরো তিনজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলি বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর ফিলিস্তিনিদের একের পর এক হামলা এবং ফিলিস্তিনিদের ইসরাইলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটলো।
এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেনাবাহিনী ইসরাইলি নাগরিকদের একটি দলকে কঠোর নিরাপত্তা দিয়ে নাবলুসের কাছের একটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার সময় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ও পাথর ছুঁড়ে মারে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।