মন্তব্য কলাম
ছাত্ররা চেয়েছিলো ‘কোটা’ আর জনতা চেয়েছিলো ‘তাগুত হাসিনা’র পতন। এই চেতনায়ই হয়েছিলো জুলাই গণঅভ্যূথান। ৫ই আগষ্টের আগে ছাত্র-জনতার দাবীতে কোন সংস্কারের কথা ছিল না। সংস্কারের কোনো প্রচারণা বা ঘোষণা ছিল না। অন্তর্বর্তী সরকার গণমানুষের গণসমর্থন ছাড়াই সংস্কারের নামে মরীয়া। কিন্তু কেনো?
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
জালিম তাগুত, ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী, ভারতীয় সেবাদাস ‘হাসিনা সরকার’ ইসলাম ও মুসলমানের যে ক্ষতির কল্পনাও করতে পারেনি
অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় নারী সংস্কার কমিশন তারচেয়েও ভয়ানক ক্ষতির নীল নকশা তৈরী করেছে
তারা ইনছাফের দ্বীন পবিত্র ইসলামকে বৈষম্যের জীবন ব্যবস্থা বলে তোহমত দিয়েছে।
* বিশ্বের ৩০০ কোটি মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত দিয়েছে।
ইসলাম এবং গোটা মুসলিম সংস্কৃতিকে নির্মূল করে পুরো আমেরিকান কালচারের বাংলাদেশ গড়ার সংস্কারের ষড়যন্ত্রে নেমেছে।
* পতিতাবৃত্তির সম্মানজনক স্বীকৃতি এবং অবাধ পতিতাবৃত্তির প্রসারের ব্যবস্থা করতে চাইছে।
* নিজ স্ত্রীর অসম্মতিতে স্বামীর সহবাস ধর্ষণতুল্য অপরাধ ঘোষণা করেছে।
* বর্তমানে বাল্য বিয়ের যে নূন্যতম বিশেষ বিধান রয়েছে তাও বাতিল করতে চাচ্ছে।
* বিদেশী বিধর্মীদের সাথে এদেশের মুসলিম নারীদের বিবাহের অবাধ সুযোগের ব্যবস্থা চাচ্ছে।
* কুরআন শরীফ - সুন্নাহ শরীফ অস্বীকার করে সম্পত্তিতে ভাই-বোনের সমান অংশ করতে চাচ্ছে।
* বিবাহ, তালাক, ভরণ পোষণ ইত্যাদি মুসলিম পারিবারিক আইন বাতিল করতে চাচ্ছে।
* নারীর প্রতি ইসলামী মূল্যবোধের আলোকে শব্দ চয়ন ও বিবৃতিকে- নারী বিদ্বেষী ও অবমাননাকর সাব্যস্ত করে শাস্তি প্রদান করতে চায়।
* পেশাগত জীবনে ৩৩% আলাদা সুবিধা এবং সংসদে নারীর জন্য আলাদা ৩০০ আসন সহ সর্বত্র নারী শাসন অধিকতর পাকাপোক্ত করতে চায়।
* আমেরিকান ষ্টাইলে এদেশেও তারা পরিবার ব্যবস্থা ও পারিবারিক বন্ধন পুরোটাই ধ্বংস করতে চাচ্ছে।
* মূলত: প্রধান উপদেষ্টার মানসিকতার আলোকেই তারা ইসলাম ও মুসলমান এবং বাংলাদেশ ও বাঙ্গালী সমাজ বিরোধী- আমেরিকান সংস্কৃতির ছয়লাব চাচ্ছে।
* এরপরও কী ইসলাম মুহব্বতকারী ছাত্র সমন্বয়ক, ছাত্র অধিকার, এনসিপি এবং ইসলামপন্থী দাবীদার দলগুলো চুপ করে বসে থাকবে?
ইতোমধ্যে হিন্দুয়ানী চৈত্র সংক্রান্তিকে জাতীয় দিবস ঘোষণা করে তা মাদরাসায় চাপিয়ে দেয়া হয়েছে। নারিকেল দ্বীপ বন্ধ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র হিসেবে উপজাতিদের অনেক বেশী হাইলাইট করে চরম বৈষম্য করা হচ্ছে। উপজাতি সন্ত্রাসী বান্ধব ষ্টার লিঙ্ক চালু করা হচ্ছে। এসব তৎপরতা জুলাই অভূত্থানের চেতনা নয় বরং চরম সাংঘর্ষিক।
মুক্তিযুদ্ধের চেতনার ন্যায় এখন জুলাইয়ের চেতনারও বিকৃতি ঘটানো হচ্ছে। জুলাই চেতনার নামে দেশী-বিদেশী তথা ইসলাম বিরোধী সংস্কৃতি ও সাম্রাজ্যবাদী বাণিজ্য চলছে।
অতএব মুসলমান; জুলাই শহীদদের সম্মানের নামে ইসলাম ও মুসলমানকে অসম্মানিত হওয়ার প্রতিরোধ করুন ইনশাআল্লাহ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন “মন খুলে সমালোচনা করুন”। অনেকেই উচ্ছসিত হয়েছিলেন। সমালোচক মহল বলছেন, প্রধান উপদেষ্টা সাহেব যে ব্রাহ্মণ প-িতের ভয়ানক শিষ্য রুপেই একথা বলেছিলেন, তা অনেকে তখন বুঝতে পারেন নি। হক্ব বিষয়ে যতই বোঝানো হোক গুরুর দীক্ষা অনুযায়ী তিনি বলেন- ‘বুঝি নাই’। নারিকেল দ্বীপবাসীদের যতই অসুবিধার কথা বলা হোক তার সরকার বলেই যাচ্ছে যে নারিকেল দ্বীপ চালু রাখার বিষয়ে তারা কিছুই বুঝেন না।
আবার ইসলাম বিরোধী কর্মকা-ের বিষয়ে যতই তাকে না করা হোক তার সরকার বলে যাচ্ছে তালগাছটা তাদের।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে শনিবার প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন।
নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এর পরপরই মন্ত্রণলায় ও বিভাগকে সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস।
নারী সংস্কার কমিশনের চরম ইসলাম বিরোধী বক্তব্য ইতোমধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। কিন্তু প্রধান উপদেষ্টা সে কুফরী বক্তব্যের সমর্থনই শুধু না বরং রীতিমত উদ্ধত সাফাই ও বীরত্বগাথা বিবৃত করে চলছেন।
ড. ইউনুস বলেন, আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি। পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে। তারা এটা নিয়ে পর্যালোচনা করবে। অনুপ্রাণিত হবে। অন্য দেশের নারীরাও এটা নিয়ে সিরিয়াস।
এসময় এই প্রতিবেদন পাঠ্যবইয়ের মতো বই আকারে ছাপা করে বিলি করা হবে বলেও জানান তিনি। ইউনুস বলেন, “এটা দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে।”
নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলে জানান অধ্যাপক ইউনূস।”
উল্লেখ্য, ড: ইউনুস সাহেব বলছেন যে তিনি ছাত্র-জনতার সমর্থনে সরকারে এসেছেন এবং ছাত্র জনতার সমর্থনকে সম্মান করার জন্যই ক্ষমতায় আছেন। জুলাই শহীদদের তিনি সম্মান করেন।
কিন্তু উপরোক্ত বক্তব্য দ্বারা তিনি জুলাই শহীদদের প্রতি চরম ঘৃণা ব্যক্ত করলেন।
কারণ ‘শহীদ’ পরিপূর্ণ ইসলামী জজবাপ্লূত একটা শব্দ। আর প্রধান উপদেষ্টার গঠিত নারী সংস্কার কমিশন বলেছে ‘ইসলাম’ বৈষম্য তৈরি করে। এবং ইসলামকে বৈষম্যকারী দাবীদারদের সাথে তিনি সহমত ব্যক্ত করে পবিত্র ইসলাম এবং ইসলামী চেতনা ম-িত সম্মানজনক সব শব্দ তথা শহীদকেও তিনি ঘৃণার সাথে উচ্চারণকারীদের অন্তর্ভূক্ত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভূক্ত করেছেন।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে- “সংবিধানের ২৮ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও ভরণপোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন (অর্থাৎ মুসলিম পারিবারিক অধ্যদেশ বা ইসলাম শরীয়া আইন) অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে পশ্চাৎপদ করে রাখছে।”
‘নারী বিষয়ক সংস্কার কমিশন নারী ও পুরুষের বৈষম্যের কারণ চিহ্নিত করার নামে দ্বীন ইসলামকে নিশানা করে সুস্পষ্টভাবে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে আক্রমণ ও অবমাননা করেছে। এতে সহজে বোঝা যায়, তারা সংস্কারের আড়ালে ৯৮ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ থেকে ইসলাম উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাদের এই অপকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে এর সাথে জড়িতদেরকে কমিশন থেকে বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি জানাই। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ লক্ষাধিক সেনাবাহিনীর জন্য বাংলাদেশের বাংকার নেটওয়ার্কের রূপরেখা (পর্ব ৯)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-বাংলাদেশ সম্পোর্কোন্নয়ন কেন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে? অনন্য উচ্চতায় উঠা এ সম্পর্ক কেন ইসলামী মূল্যবোধ ও মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হবে না? (১ম পর্ব)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিরক্ষা আধুনিকায়ন ও কৌশলগত স্বনির্ভরতা: বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই অথচ ১৬৫০ থেকে ১৭৫০-এই ১০০ বছরে ইউরোপীয় কোম্পানিগুলোই বাংলা থেকেই ৩ লাখ গজ থেকে ৩ কোটি গজ কাপড় রপ্তানি করেছে। এই বিপুল উৎপাদনে এই বাংলাদেশই কীভাবে তুলার যোগান দিল?
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলস জমিদারের কায়দায় বসে বসে তালুক বিক্রী করে খাওয়ার মতই জ্যামিতিক হারে ঋণ বাড়িয়ে চলছে সরকার ২০২৮-২৯ অর্থবছর ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায়। দুর্নীতি বন্ধের পাশাপাশি উৎপাদন বাড়ানো রফতানী বৃদ্ধি ও বহুর্মুখীকরণ করার উদ্যম নেই সরকারের দেশ জাতিকে করে যাচ্ছে সুদী মহাজনদের কাছে জিম্মি ও বিক্রী।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ নির্ভর বাজেট প্রণয়ন না করে রফতানী বহুর্মুখীকরণের দ্বারা সমৃদ্ধ বাজেট প্রণয়ন খুব সহজেই সম্ভব। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ প্রথম হলেও রফতানীতে তলানীতে। কাঁঠাল রফতানী করেও বিলিয়ন বিলিয়ন ডলার আয় সম্ভব।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












