রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ছহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’দাদ শরীফ, ত্বহিরাহ্, ত্বইয়্যিবাহ্, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, জামিয়াতুল মাক্বামাত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পরিচিতি

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, রাত ৩:৫৩
ছহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’দাদ শরীফ, ত্বহিরাহ্, ত্বইয়্যিবাহ্, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, জামিয়াতুল মাক্বামাত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পরিচিতি
সমস্ত প্রশংসা একমাত্র খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য। অগণিত ছলাত ও সালাম মহান আল্লাহ পাক উনার যিনি প্রিয়তম রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি এবং উনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি। আমরা জানি যে, মু’মিনগণের একমাত্র লক্ষ্যই হচ্ছে মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে নিজ আমল-আখলাক্ব, সীরত-সুরত, মুয়ামালাত-মুয়াশারাত অর্থাৎ সকল বিষয় দিয়েই সন্তুষ্ট করার কোশেশ করা। তাই যত বাধা বিপত্তি আসুক আর যুগের যত ফেতনাই থাকুক, সেই লক্ষ্যের উপর দৃঢ়চিত্ত থেকেই বিশুদ্ধ আক্বীদার সাথে মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশিত ও দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। এর ব্যতিক্রম আর কোনো পথ নেই।
১.
আখেরী যুগ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, “এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান রক্ষা করা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।” [তিরমিযী শরীফ]
এই হাদীছ শরীফ থেকে স্পষ্ট বুঝা যায় যে, এ যুগে ঈমান রক্ষা করা কতটা কঠিন! যদি মহান আল্লাহ পাক উনার খাছ রহমত এবং উনার নবী ও রসূল যিনি আমাদের প্রাণপ্রিয় আক্বা, মাওলা, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত-কুরবত না থাকে এবং উনাদের নির্দেশিত পথে জীবন পরিচালনা করা না হয়।
তাহলে এ কঠিন অবস্থায় আমাদের করণীয় কি? এ অবস্থায় মুসলমানদের ঈমান ও আমল হিফাযতের উদ্দেশ্যে দিক নির্দেশনা স্বরূপ অপর একখানা পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন - “আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সেগুলোকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। এক. মহান আল্লাহ পাক উনার কিতাব মুবারক, দুই. পবিত্র সুন্নাহ শরীফ তথা পবিত্র হাদীছ শরীফ। [মুয়াত্তা ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি]
তাই পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ সঠিক ও শুদ্ধ ভাবে জানা, বোঝা ও আমলে আনার জন্য মহান আল্লাহ পাক তিনি একজন হক্কানী রব্বানী আলিম উনার সাহচরে‌্য অবস্থান করাকে পুরুষ-মহিলা সকলের জন্যই আবশ্যক করেছেন। [সূত্র: সূরা কাহাফ শরীফ-২৮]
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রথম দিকে নারী-পুরুষ সকলকে সরাসরি তা’লীম দিলেও পর্দার বিধান নাযিলের পর থেকে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাই মহিলাদেরকে দ্বীনি তা’লীম দিয়েছেন। এর ধারাবাহিকতা ইসলামী হুকুমতের স্বর্ণযুগে অব্যাহত থাকলেও পরবর্তীতে এ আদর্শ থেকে মুসলিম উম্মাহ দূরে সরে যাওয়ায় মহিলাদের মাঝে দ্বীনি তা’লীম-তালক্বীনের গুরুত্ব ক্রমশই হ্রাস পেয়েছে। অথচ পবিত্র হাদীছ শরীফে বর্ণিত হয়েছে, “প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলার জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরয।” [ইবনে মাজাহ শরীফ]
এখানে স্মর্তব্য; মহিলাদের দ্বীন সংক্রান্ত যাবতীয় বিষয়ে ইলম অর্জন করতে হলে অবশ্যই একজন প্রকৃত মহিলা আলিমা বা ফক্বীহা উনার দ্বারস্থ হতে হবে। একজন মহিলা কোনো পুরুষ আলিমের কাছে গিয়ে তাদের সর্ববিষয়ে দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে না। কারণ পুরুষ-মহিলা উভয়ের জন্যই পর্দা করা ফরয। এ কারণেই সকল যুগে মহিলাগণের মাঝেও একজন লক্ষ্যস্থল মহিলা ওলীআল্লাহ থাকেন যিনি তাদেরকে তা’লীম তরবিয়ত দান করেন। যদিও ইতিহাসে এ বিষয়ে আলোচনা অপ্রতুল, তবে আমাদের এই আলোচনাটি মূলত সেই বিষয়টির উপর ভিত্তি করেই।
সর্ব যুগের মত বর্তমান যামানায়ও একজন লক্ষ্যস্থল মহিলা ওলীআল্লাহ আছেন। উনাকে চেনার কিছু সহজ উপায় হচ্ছে, তিনি প্রগাঢ় ইলমে শরীয়ত ও মা’রিফতের অধিকারিণী হওয়ার সাথে সাথে পরিপূর্ণভাবে শরীয়তের অনুসারী হবেন এবং সুক্ষ¥াতিসুক্ষ¥ ভাবে পবিত্র সুন্নত মেনে চলবেন। উনার যামানার মহিলাগণ উনার সাহচরে‌্য এসে হিদায়েতের নূরে আলোকিত হবেন।
এমনই এক ব্যক্তিত্ব মুবারক উনার আলোচনা এখানে এসেছে, যিনি যামানার লক্ষ্যস্থল মহিলা ওলীআল্লাহ বলে কোনো সন্দেহ নেই। তিনি পরিপূর্ণভাবে পবিত্র কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস অনুযায়ী চলে থাকেন ও বলে থাকেন। তিনি সর্ববিষয়ে পবিত্র সুন্নতের অনুসরণ করে থাকেন। তিনি ফারূক্বী মাক্বামে অধিষ্ঠিত অর্থাৎ হক্ব-নাহক্বের সুস্পষ্ট পার্থক্যকারী, তিনি ছিদ্দীক্বা তথা চরম সত্যবাদী। তিনি সমস্ত কিছু দলীল দিয়েই প্রমাণ করেন, তিনি দলীল দিয়েই দলীল খন্ডন করেন। সুবহানাল্লাহ!
তিনি হচ্ছেন আমাদের মহিয়সী মাতা, ত্বহিরাহ্‌, ত্বইয়্যিবাহ্‌, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
২.
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রথম পরিচয় হচ্ছে তিনি বর্তমান যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার যাওজাতুম মুকাররমা*। তিনি মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার খাছ ক্বায়িম মাক্বাম হিসেবে মহিলাদের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম আল্লাহওয়ালা পরিবারে পবিত্র বিলাদতী শান মুবারক গ্রহণ (জন্মগ্রহণ) করেন। তিনি উনার নেককার পরহেযগার বুযুর্গ পিতা-মাতা উভয়ের দিক হতেই উত্তরাধিকারসূত্রে ইলমে ফিক্বাহ-এর সকল শাখায় অগাধ জ্ঞানের অধিকারিণী হন। উনার সম্মানিত পিতা মাওলানা সাইয়্যিদ মুহম্মদ রুকনুদ্দীন আলাইহিস সালাম তিনি ছিলেন এ উপমহাদেশের নাহু ছরফের মশহুর ইমাম ও মুয়াল্লিম এবং পাশাপাশি আরবী ছরফ সম্পর্কিত বিভিন্ন কিতাবাদির বিজ্ঞ লেখক হিসেবেও সকলের মাঝে সুপরিচিত ও মান্যবর একজন ব্যক্তিত্ব। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সম্মানিতা আম্মা, তিনি একজন আলিমা, মুয়াল্লিমা, ক্বারীয়া এবং দ্বীনের ফক্বীহা ছিলেন। সেই সুবাদে তিনি শৈশবকাল হতেই পারিবারিকভাবে দ্বীনি ইলমের আবহে বেড়ে উঠেন।
তিনি সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার নিকট হতে ইলমে তাছাওউফে কামালত হাছিল করেন; পাশাপাশি ইলমে ফিক্বাহ সহ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, আরবী, উর্দূ, ফার্সী ইত্যাদি বিভিন্ন বিষয়ের ইলমের পূর্ণতায় পৌঁছেন।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি দীর্ঘ দিন ধরে পবিত্র কুরআন শরীফের তরজমা-তাফসীর এবং তৎসংশ্লিষ্ট গবেষণা করে আসছেন। তিনি সেই ১৪১৩ হিজরী থেকে মহিলাদেরকে দ্বীনি তা’লীম-তালক্বীন দিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি ১৪২১ হিজরী থেকে সারা দেশের মহিলাদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন অঞ্চলে তা’লীমি সফর করেন। তিনি মহিলাদেরকে সঠিক দ্বীনি শিক্ষা দানের লক্ষ্যে ১৪১৮ হিজরীর শাওওয়াল শরীফ মাসে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রাজারবাগ শরীফে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা প্রতিষ্ঠা করেন। এই মাদরাসায় ইলমে ফিক্বাহ ও ইলমে তাসাউফ শিক্ষার সাথে সাথে অন্যান্য সাধারণ শিক্ষা যেমন: আরবী, বাংলা, অংক, বিজ্ঞান, উর্দূ, ইংরেজি ইত্যাদি বিষয়ের সমন্বিত শিক্ষাক্রমের কারণে এটি নিঃসন্দেহে একটি স্বতন্ত্র ইসলামী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
মূলতঃ তিনি চান হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম এবং হযরত আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদর্শে মহিলা জাতিকে উজ্জীবিত করতে। এই লক্ষ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে উনার অক্লান্ত পরিশ্রম। যার কারণে আমরা দেখতে পাই তিনি বছরের পর বছর ধরে প্রতিদিনই সুস্থতা-অসুস্থতা, রোদ-বৃষ্টি-ঝড় যে কোনও হালতেই মহিলাদেরকে উনার নূরানী ছোহবত ও নছীহত মুবারক হাদিয়া করে যাচ্ছেন। সুবহানাল্লাহ!
আমরা বিশ্বাস করি যে, তিনি এ যামানায় নিতান্তই মহান আল্লাহ পাক এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তরফ থেকে এক রহমত স্বরূপ এসেছেন। সুবহানাল্লাহ!
৩.
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি প্রতিদিন মহিলাদের উদ্দেশ্যে যে তা’লীম দিয়ে থাকেন তা সাধারণত উনার প্রতিষ্ঠিত মুহম্মদিয়া বালিকা মাদরাসার সম্মানিত দরসগাহেই অনুষ্ঠিত হয়ে থাকে। যে তা’লীম সকল স্তরের সকল বয়সের মহিলাদের জন্য উন্মুক্ত। তিনি উনার নিয়মিত নছীহত মুবারকে দেশ-জাতি ও সমসাময়িক থেকে শুরু করে মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্ত বিষয়েই আলোকপাত করে থাকেন। সময়ের প্রেক্ষাপটে এক এক করে তিনি সবই আলোচনা করে যাচ্ছেন।
উনার সে সমস্ত মহামূল্যবান নছীহত মুবারক থেকেই বিশেষ কিছু অংশ কিতাব আকারে প্রকাশ করা হলো। আশা করি এর সবটুকুই আমাদের সবার ইহকালের জন্য সঠিক দিকনির্দেশনা ও পরকালের পাথেয় হয়ে থাকবে। নিশ্চয়ই এ কিতাব সকল হক্ব অন্বেষণকারীর জ্ঞান ও বিশ্বাসের অজানা অন্ধকারাচ্ছন্ন দিক উন্মোচন করে তাতে আলো জ্বেলে দিতে সক্ষম। মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেন আমাদের সবাইকে এ নছীহত মুবারক সমূহ উপলব্ধি করার যোগ্যতা দান করেন। (আমীন)
বি:দ্র: যে সমস্ত নছীহত মুবারকের দিনক্ষণ সংগ্রহ করা সম্ভব হয়েছে সেগুলো কিতাবে সন্নিবেশিত হয়েছে, আর যেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি সেগুলোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

* ‘যাওজাতুম মুকাররমা’ শব্দটি আরবী। এর অর্থ হলো সম্মানিতা সহধর্মিণী।
(নছীহতে উম্মুল উমাম আলাইহাস সালাম কিতাবের ভূমিকা থেকে সংকলিত)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৬ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬