চোরাই জ্বালানি নিয়ে পালানোর সময় ভারতীয় জাহাজ আটক করলো ইরান
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের হরমুজ প্রণালি থেকে লাখ লাখ লিটার চোরাচালানি জ্বালানিসহ একটি বিদেশি জাহাজ আটক করা হয়েছে।
জাহাজটিতে এক ডজন ভারতীয়সহ মোট ১৩ জন ক্রু ছিলো। ইরানের (আইআরজিসি) জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর বন্দরে নিয়ে গেছে।
গত ৩০ নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-আরাবিয়া জানায়, এসওয়াতিনি পতাকাবাহী জাহাজটি চোরাই জ্বালানি বহন করছিলো। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের অন্যতম কেন্দ্রীয় পথ হরমুজ প্রণালিতে অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে দীর্ঘদিন ধরে লক্ষ্যবস্তু করে আসছে ইরানি বাহিনী।
আইআরজিসির এক স্থানীয় কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আটক করা জাহাজটি প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিলো। জাহাজে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ১২ জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক।
এর আগে চলতি মাসের শুরুতে আইআরজিসি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিলো। পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাঙ্কারটি এবং ২১ নাবিককে মুক্তি দিয়েছে।
‘তালারা’ নামে ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি নৌসীমায় প্রবেশ করে। ইরানি সংবাদ সংস্থা ফার্সের দাবি, জাহাজটি ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে “অবৈধভাবে সিঙ্গাপুরমুখী” ছিলো এবং চোরাচালানকারীর সঙ্গে জড়িত ব্যক্তি বা কোম্পানি ছিলো ইরানি নাগরিক।
ফার্স আরও জানায়, তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের আইনগত পদক্ষেপ। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












