বিশ্বব্যাপী যুদ্ধের রমরমায় অস্ত্র নির্মাতাদের আয়ে রেকর্ড
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন দেশের বাড়তি সামরিক বিনিয়োগের ফলে ২০২৪ সালে পৃথিবীর শীর্ষ ১০০ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেকর্ড পরিমাণ আয় করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)-এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এসব কোম্পানির সম্মিলিত আয় দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৫.৯ শতাংশ বেশি।
সিপরি জানায়, গাজা যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন এলাকায় তীব্র হওয়া সংকট বৈশ্বিক অস্ত্রের চাহিদা হঠাৎই বৃদ্ধি করেছে। এর মূল সুবিধা পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক কোম্পানিগুলো। তালিকার শীর্ষে রয়েছে লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান ও জেনারেল ডায়নামিকস-যারা সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে।
২০২৪ সালে শুধু যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর আয়ই দাঁড়িয়েছে ৩৩৪ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ৩.৮ শতাংশ বেশি। যদিও সিপরি জানিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমান, কলাম্বিয়া ও ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন এবং সেন্টিনেল আইসিবিএম প্রকল্পে নানা বিলম্ব ও বাড়তি ব্যয়ের সমস্যাও মার্কিন প্রতিরক্ষা শিল্পের বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
ইউরোপীয় দেশগুলো থেকেও এ খাতে উল্লেখযোগ্য আয়ের তথ্য উঠে এসেছে। ২৬টি কোম্পানির মধ্যে ২৩টিই গত বছর আয় বাড়াতে সক্ষম হয়েছে। তাদের মোট আয় দাঁড়িয়েছে ১৫১ বিলিয়ন ডলার-যা ১৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
এশিয়া-ওশেনিয়া অঞ্চলে পরিস্থিতি ভিন্ন। বিশেষত চীনভিত্তিক কোম্পানিগুলোর আয় গড়ে ১০ শতাংশ কমে যাওয়ায় অঞ্চলের মোট আয়ের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। চীনের বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী নরিনকোর আয় একাই কমেছে ৩১ শতাংশ। সিপরি বলেছে, দুর্নীতি, প্রকল্প বাতিল এবং সামরিক আধুনিকায়নে অনিশ্চয়তা এই পতনের প্রধান কারণ।
অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। জাপানি কোম্পানিগুলোর মোট আয় বেড়েছে ৪০ শতাংশ; দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোও আয় বাড়িয়েছে ৩১ শতাংশ।
মধ্যপ্রাচ্যেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে সিপরি। ইসরায়েলি ড্রোন এবং অ্যান্টি-ড্রোন প্রযুক্তির বৈশ্বিক চাহিদাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানায় সিপরি। তুরস্কও এই তালিকায় শক্ত অবস্থান ধরে রেখেছে। দেশটির পাঁচটি কোম্পানি শীর্ষ ১০০-তে জায়গা পেয়ে মোট ১০.১ বিলিয়ন ডলার আয় করেছে। ড্রোন নির্মাতা বায়কারের আয় বৃদ্ধির ৯৫ শতাংশই রপ্তানি থেকে এসেছে।
সিপরির অনুযায়ী, চলমান যুদ্ধ এবং বাড়তি সামরিক ব্যয়ের প্রবণতা বিশ্বকে ক্রমশ আরও অস্ত্রনির্ভর যুগের দিকে ঠেলে দিচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।