চীনের সাথে চুক্তি করেই মালদ্বীপের ঘোষণা : ‘ভারতীয় সেনা একজনও নয়’
মালদ্বীপে ১০ মের পর কোনো ভারতীয় সেনা থাকবে না, তা সে উর্দি পরেই হোক বা সাদা পোশাকে- স্পষ্টভাবে এ কথা জানিয়ে দিয়েছে সে দেশের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ।
এক সপ্তাহ আগেই মালদ্বীপে তিনটি বিমান চালনা প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের জন্য একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল ভারত। ঠিক তার পরপরই এই মন্তব্য করেছে প্রেসিডেন্ট মুইজ।
দ্বিপক্ষীয় সমঝোতা অনুযায়ী আগামী ১০ মের মধ্যে মালদ্বীপ ছাড়ার কথা ভারতীয় সেনাদের, যার প্রথম দফা শুরু হবে আগামী ১০ মার্চ থেকে।
মালদ্বীপ ও চীনের সামরিক চুক্তি:
ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়া এবং ভারতের একটি টেকনিক্যাল টিম সে দেশে পাঠানোর পর চীনের সঙ্গে একটি সামরিক চুক্তি হয় মালদ্বীপের।
সোমবার মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ মোমুন এবং চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিষয়ক উপ-পরিচালক মেজর জেনারেল চ্যাং বাওকুন ’চীনের পক্ষ থেকে মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে’ একটি চুক্তিতে সই করেন।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় সমাজমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সেই চুক্তি সম্পর্কে বিস্তারিত না হলেও কিছু তথ্য প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট মুইজ জানিয়েছেন চীন এবং মালদ্বীপ পরস্পরের মধ্যে সব সময় সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং এই সাম্প্রতিক চুক্তি (মালদ্বীপের) সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে।
তিনি বলেছিলেন, ‘চুক্তির আওতায় মালদ্বীপের সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন সামরিক সরঞ্জাম যা প্রাণঘাতী নয় (কম বিপজ্জনক)। এটাই আমাদের চুক্তি। এতে সেনাবাহিনীর কারিগরি সক্ষমতা বাড়বে।”
তিনি আরো জানান, ‘সেনাবাহিনী যাতে সক্ষম হতে পারে এবং আমরা যাতে আমাদের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন রক্ষা করতে পারি সেই কারণেই এই চুক্তি করা হয়েছে।’ এছাড়াও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও ১২টি অ্যাম্বুলেন্স দিয়েছে চীন।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট মুইজ পাঁচ দিনের জন্য চীন সফরে গিয়েছিলেন। এই সময় চীন এবং মালদ্বীপের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে সম্মতি প্রকাশ করে দুই দেশ।
চীনের সঙ্গে চুক্তির বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির এক্স (সাবেক টুইটার) মাধ্যমে লিখেছিলেন, ’চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধি দল ও চীনা সামরিক প্রতিনিধিদলকে আতিথেয়তা জানাতে পেরে আনন্দিত। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।’
এই ঘটনাগুলি এমন সময় ঘটছে যখন ভারত মালদ্বীপের শর্ত মেনে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে এবং একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছে।
প্রেসিডেন্ট মুইজ তার নির্বাচনী প্রচারের সময় থেকেই বলে আসছেন তিনি ক্ষমতায় এলে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কার করবেন। সাম্প্রতিক কালেও সেই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছেন তিনি।
১) ব্রাজিলে আবারও বন্যা, ১২ হাজার বাসিন্দা গৃহছাড়া।
২) ইতালিতে তুষারের কবলে বন্ধ টানেলসহ বিভিন্ন সড়কপথ।
বিশ্বের সবচেয়ে বিষাক্ত ৫ মাছ, খেলে নিশ্চিত মৃত্যু
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।