হিজবুল্লাহর রকেট ঠেকাতে ব্যর্থ আয়রন ডোম : হামলায় বিদ্যুৎবিহীন ইসরাইলের বেশ কয়েকটি এলাকা
দখলদার ইসরাইলের কথিত আধুনিক প্রযুক্তি আয়রন ডোম থামাতে পারছে না হিজবুল্লাহর রকেটগুলোকে। ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে এবং এতে ইসরাইলের বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে যে গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধ চালিয়ে আসছে তার প্রতিবাদে হিজবুল্লাহ দখলদার ইসরাইলের ভেতরে হামলা চালাচ্ছে।
লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলির গেশের হাজিভ কিবুৎজে বেশ কয়েকটি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, আল-বাগদাদি আউটপোস্টের ভেতরে একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়।
আল-মায়াদিন জানিয়েছে, লেবানন থেকে ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে প্রায় ৩০টি রকেট ছোঁড়া হয়।
এদিকে, ইসরাইলের হিব্রু ভাষার পত্রপত্রিকা স্বীকার করেছে যে, লেবানন থেকে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি ইহুদি বসতিতে হামলা চালানো হয়েছে। এ সময় হামলা থেকে বাঁচতে এবং লোকজনকে সতর্ক করার জন্য ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের ১৬টি এলাকায় সাইরেন বাজানো হয়।
ইসরাইলের গণমাধ্যম এতটুকু স্বীকার করেছে যে, হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরাইলের নাহারিয়া শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইসরাইলি গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুতের একটি ট্রান্সফরমার ধ্বংস হয়ে গেছে।
এর আগে, দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলি সেনারা দুই দফা প্রবেশের চেষ্টা চালায় তবে সেগুলো ব্যর্থ করে দেয় হিজবুল্লাহ যোদ্ধারা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।