চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা খুব বিপজ্জনক: ট্রাম্প
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে ব্যবসা করা খুবই বিপজ্জনক। মার্কিন প্রেসিডেন্ট যখন এই কথা বলেছে ঠিক সেই সময়ে চীন সফরের তৃতীয় দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার সাংহাইয়ে সফরে পৌঁছেছে।
চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে স্টারমারের বৈঠকের পর যুক্তরাজ্য ও চীনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর কয়েকটি চুক্তি ঘোষণার প্রেক্ষাপটেই ট্রাম্প এই মন্তব্য করেছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছে, চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা করা ঝুঁকিপূর্ণ।
তবে একই সঙ্গে সে শিকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করে। চীনা প্রেসিডেন্টকে খুব ভালোভাবে চেনে বলেও উল্লেখ করেছে সে।
এদিকে যুক্তরাজ্যের ব্যবসাবিষয়ক মন্ত্রী ব্রায়ান্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, ট্রাম্প ভুল বলছে। তার মতে, বিশ্বমঞ্চে চীনের উপস্থিতি উপেক্ষা করা যুক্তরাজ্যের জন্য একেবারেই অযৌক্তিক হবে।
সে বলেছে, চীনের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যুক্তরাজ্য সচেতনভাবেই এগোচ্ছে।
ব্রায়ান্ট আরও স্মরণ করিয়ে দেয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেও এপ্রিলে চীন সফরে যাওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের মন্তব্যের জবাবে ডাউনিং স্ট্রিট জানায়, যুক্তরাজ্যের এই চীন সফর ও এর লক্ষ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র আগেই অবগত ছিল।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু যুক্তরাজ্য নয়, কানাডার ক্ষেত্রেও একই ধরনের সতর্কবার্তা দেয়।
সে বলেছে, কানাডার জন্য চীনের সঙ্গে সম্পর্ক রাখা আরও বেশি বিপজ্জনক। এর আগে সে হুঁশিয়ারি দিয়েছিলো, কানাডা যদি চীনের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)