চায়ের দোকান থেকে বাথরুম, উত্তরায় চীনাদের ভিডিও নিয়ে উদ্বেগ
ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় মাসের পর মাস ধরে ভিডিও ধারণ করছেন একদল চীনা নাগরিক। সকাল থেকে রাত পর্যন্ত তাদের রাস্তা, বাজার, চায়ের দোকান, মানুষের বাড়িঘর ও দৈনন্দিন জীবনযাপনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় শতাধিক চীনা নাগরিক এভাবে ভিডিও করছেন। তাদের কর্মকাণ্ডে কৌতূহলের পাশাপাশি বাড়ছে বিরক্তি ও উদ্বেগ।
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চীনা নাগরিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের প্রচারের উদ্দেশ্যে তারা এসব ভিডিও তৈরি করেন। ভিডিওগুলো চীনের উইচ্যাট, ডুয়িনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে আয় করেন। চীনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করা রিতু আক্তার জানান, তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পান। বাংলাদেশের নিম্নআয়ের মানুষের বসবাস রয়েছে, এমন এলাকাগুলোর প্রতি চীনা নাগরিকদের আগ্রহ বেশি। এ কারণেই তারা টেকপাড়া ও আশপাশের এলাকা বেছে নিয়েছেন।
তবে ভিডিওতে শুধু পণ্যের প্রচার নয়, বাংলাদেশের মানুষের জীবনযাপন ও পরিবেশ নিয়েও বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে তাদের। চীনা ভাষায় দেয়া এসব বক্তব্য অনুবাদ করে যাচাইয়ে দেখা যায়, কেউ কেউ উত্তরায় অবস্থান করেও লাইভ ভিডিওতে নিজেদের ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন বলে পরিচয় দিচ্ছেন। আবার বাংলাদেশের মানুষের বসবাসের পরিবেশকে নোংরা, দরিদ্র ও অনুন্নত বলে বর্ণনা করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চীনা নাগরিকেরা শুধু রাস্তাঘাট বা দোকানপাটেই ভিডিও করেন না, মাঝেমধ্যে মানুষের বাড়িঘর এমনকি বাথরুমেও ঢুকে ভিডিও ধারণ করেন।
স্থানীয় বাসিন্দা এক নারী বলেন, তারা হঠাৎ ঘরের ভেতরে ঢুকে ভিডিও শুরু করেন, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বাধা দিলে তারা হাসেন, দুঃখ প্রকাশ করে চলে যান, পরে আবার ফিরে আসেন।
আরেক বাসিন্দা বলেন, এক-দুই দিনের বিষয় হলে মেনে নেয়া যেত। কিন্তু মাসের পর মাস সকাল থেকে রাত পর্যন্ত তাদের ভিডিও করতে দেখা যায়। এসব ভিডিও দিয়ে তারা কী করেন, তা স্থানীয়রা জানেন না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পণ্যের প্রচারের কথা বলা হলেও ভিডিওতে বাংলাদেশের পরিচয় পরিবর্তন করে উপস্থাপন, স্থানীয় মানুষকে নিয়ে নেতিবাচক মন্তব্য এবং ব্যক্তিগত পরিসরে প্রবেশের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাদের প্রত্যাশা, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে প্রশাসন স্পষ্ট ধারণা নেবে এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নজরদারি বাড়াবে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, চীনা নাগরিকেরা কেন ভিডিও করেন বা কোথায় প্রকাশ করেন, তা তিনি জানেন না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












