চাঁদাবাজিতে চাঙ্গা ঢাকার আন্ডারওয়ার্ল্ড
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আশির, ১৩৯১ শামসী সন , ২৪ মার্চ, ২০২৪ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চাঙ্গা ঢাকার আন্ডারওয়ার্ল্ড। বাড়ছে অস্ত্রের ঝনঝনানি-চাঁদাবাজি। আড়ালে আবডালে থেকে সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা। তাদের নাম ভাঙিয়ে প্রকাশ্য আধিপত্য বিস্তার করছে তাদের অনুসারীরাও। চাঁদাবাজি, অস্ত্রবাজি, প্রকাশ্য গুলাগুলি, আধিপত্য বিস্তার, দখলবাজি, টেন্ডারবাজি সবকিছুতে শীর্ষ সন্ত্রাসীরা জড়িত। ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে পোশাক কারখানা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিকেন্দ্রিক চাঁদাবাজি চলছে অহরহ। ঈদকে সামনে রেখে চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ বেশি। প্রাণনাশের ভয় দেখিয়ে এসব চাঁদাবাজি করা হয়। প্রাণের ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে অনেকেই চাঁদা তুলে দেন সন্ত্রাসীদের হাতে। এ ছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখন প্রকাশ্য গুলাগুলির ঘটনাও ঘটছে।
প্রকাশ্য এসব গুলাগুলির ঘটনায় পুলিশ ও গোয়েন্দা বিভাগকেও বেগ পেতে হচ্ছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, যখন প্রকাশ্য গুলাগুলির ঘটনা ঘটে তখন ধরে নিতে হবে শহরে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে। কারণ অবৈধ অস্ত্রের ঝনাঝনানি যখন বেড়ে যায় তখন এ ধরনের ঘটনা বেড়ে যায়। আর এতে করে জনগণের নিরাপত্তা হুমকিতে পড়ে। অপরাধী ও সন্ত্রাসীরা যখন অবাধে অস্ত্র ব্যবহার করতে পারে তখন অপরাধপ্রবণতা বেড়ে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের কেউ কারাগারে, কেউ বিদেশে আবার কেউ পলাতক। কিন্তু তারা আড়ালে-আবডালে থেকেও ঢাকার বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, খুনখারাবিসহ সব অপরাধই তারা করছে। আড়ালে থাকলেও তাদের অনুসারীদের দিয়ে তারা আন্ডারওয়ার্ল্ড সক্রিয় করে রাখে। নিজেদের অবস্থান জানান দিতে প্রায়শ অপ্রীতিকর ঘটনা ঘটায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)