ভারতের উত্তর প্রদেশে ‘মাদরাসার’ কার্যক্রম নিষিদ্ধ করলো আদালত
ভারতের উত্তর প্রদেশে মাদরাসাকে নিষিদ্ধ করেছে ইসলামবিদ্বেষী ভারতীয় আদালত।
গত জুমুয়াবার (২২ মার্চ) আদালত তার রায়ে জানায় উত্তর প্রদেশ মাদরাসা শিক্ষা পর্ষদ আইন, ২০০৪ সম্পূর্ণ ‘অসাংবিধানিক’ এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে যায়। এজন্য মাদরাসা শিক্ষার্থীদেরকে অন্য স্কুলে স্থান্তরের নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
রাজ্যের মাদরাসার বোর্ডের প্রধান ইফতেখান আহমেদ জাভেদ বলেন, এলাহাবাদ হাইকোর্টের এ রায়ে মাদরাসার ২৭ লাখ শিক্ষার্থী, ১০ হাজার শিক্ষক এবং ২৫ হাজার মাদরাসা হুমকির মুখে পড়বে। কারণ এখানে ২৪ কোটি জনসংখ্যার মধ্যে এক পঞ্চমাংশ মুসলিম রয়েছে।
উত্তর প্রদেশ মাদরাসা শিক্ষা পর্ষদ আইন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছিলো অংশুমান সিং রাঠোর নামের এক ইসলামবিদ্বেষী আইনজীবী। এই আইনটি যাতে বাতিল করে দেয়া হয়, সেই আবেদন নিয়ে আদলতের দ্বারস্থ হয়েছিলো সে।
উত্তর প্রদেশের মাদরাসা শিক্ষা পর্ষদ আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন অংশুমান। কেন্দ্র ও রাজ্য উভয়ক্ষেত্রেই মাদরাসা শিক্ষা ব্যবস্থা পরিচালনার ভার কেন মুসলিমদের হাতে রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলো মামলাকারী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।