সাতক্ষীরায় ৩ দিনে ৪৪ গরু-ছাগলের মৃত্যু
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আশির, ১৩৯১ শামসী সন , ২৪ মার্চ, ২০২৪ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সাতক্ষীরার কলারোয়ায় অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিনে আট গরু ও ৩৬টি ছাগল মারা গেছে। এছাড়া এলাকার শতশত গরু ছাগল ভাইরাসে আক্রমণে রোগাক্রান্ত হয়ে পড়েছে।
বুধবার (২০মার্চ) থেকে জুমুয়াবার (২২ মার্চ) পর্যন্ত সাতক্ষীরার উপজেলার দলুইপুর গ্রামের চেয়াম্যানপাড়ায় খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ হওয়ার পর থেকে এসব গুরু-ছাগল ঠকি মতো খায় না। জ্বর-কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে গৃহপালিত প্রাণীগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এরপর হঠাৎ করেই মারা যাচ্ছে। প্রায়ই বিভিন্ন বাড়িতে অজানা এই ভাইরাসে গরু-ছাগল আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে।
আক্রান্ত পশুর মালিকরা জানান, দলুইপুর থেকে কলারোয়া প্রাণী সম্পদ অফিসের দূরত্ব ১২কিলোমিটার। এই দূরের রাস্তা পাড়ি দিয়ে হাজার টাকা ব্যয়ে গরু ছাগল নিয়ে যাওয়া সম্ভব নয়। অপরদিকে পশু চিকিৎসার নামে গ্রাম্য ডাক্তাররা টাকা হাতিয়ে নিচ্ছেন। এসব ডাক্তারদের চিকিৎসায় গরু ছাগলের রোগ ভালো হচ্ছে না।
স্থানীয় পশু চিকিৎসক মঈনুল ইসলাম বাবুল জানান, আক্রান্ত গরু-ছাগল জ্বর কিংবা সর্দি-কাশি, মুখের ভিতরে ঘা জ্বরা রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ছে। পাতলা পায়খানা হচ্ছে। ভাইরাসে আক্রান্ত গরু ছাগল খাওয়া ছেড়ে দিয়ে দুর্বল হয়ে মারা যাচ্ছে। তবে এখনো এ গ্রামে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কোনো চিকিৎসক আসেনি।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহিদ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও রোগের লক্ষণ অনুযায়ি প্রাথমিকভাবে ধারণা করছি ঐ এলাকায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ছড়িয়ে পড়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম ঐ এলাকায় গিয়ে আক্রান্ত প্রাণীগুলোর নমুনা সংগ্রহ করবে। এরপর মোবাইল টিমের মাধ্যমে পশুর মালিকদের পরামর্শ ও আক্রান্ত প্রাণীর চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)