চলতি বছর ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি লাখেরও বেশি
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ৯০ জন।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ৯০ জন। এর মধ্যে ৬২.চার শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।