‘ভুল রিপোর্ট, ভুয়া ওষুধ ও দুর্বল তদারকি স্বাস্থ্যখাতের বড় হুমকি’
নিজস্ব সংবাদদাতা:
সরকারি-বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা মানের অসমতা, অনুমোদনহীন ক্লিনিক ও ফার্মেসির সম্প্রসারণ, ভুল ডায়াগনস্টিক রিপোর্ট, ভুয়া ওষুধ ও তদারকি দুর্বলতা, আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা এবং আইনে বাস্তবায়নে উদাসীনতা স্বাস্থ্যখাতের বড় হুমকি।
গতকাল শনিবার ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে আস্থা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এমন বক্তব্য উঠে এসেছে।
অনুষ্ঠানের বক্তারা আরও জানান, স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র ১ শতাংশ বরাদ্দ, সরকারি-বেসরকারি খাতে স্বাস্থ্য সেবা মানের অসমতা, মানবসম্পদের ঘাটতি, অনুমোদনহীন ক্লিনিক ও ফার্মেসির সম্প্রসারণ, ভুল ডায়াগনস্টিক রিপোর্ট, ভুয়া ওষুধ ও তদারকি দুর্বলতা, আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা এবং সর্বোপরি বিদ্যমান আইনে বাস্তবায়নে উদাসীনতা জনস্বাস্থ্য নিরাপত্তা এবং আস্থাকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।