চলতি বছরে সউদী থেকে সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দের
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চলতি বছরে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে সউদী আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে সউদী আরব, যেখান থেকে একাই ফেরত পাঠানো হয়েছে প্রায় ১১ হাজার ভারতীয় নাগরিক।
চলতি বছরের আরেকটি আলোচিত ঘটনা ছিলো যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বহিষ্কার। ট্রাম্পের প্রশাসন চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ফেরত পাঠানো এসব ভারতীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলো।
এছাড়া অন্যান্য দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে ১৫৯১ জন, আরব আমিরাত থেকে ১৪৬৯ জন, মালয়েশিয়া থেকে ১৪৮৫ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, তাদের অধিকাংশের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, বৈধ কাজের অনুমতি না থাকা কিংবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ছিলো। এসব কারণেই সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে ফেরত পাঠানো ভারতীয়দের একটি বড় অংশ অবৈধভাবে সাইবার খাতে কাজ করার সময় আটক হয়েছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের ভেতরে ভারতীয়দের বিরুদ্ধে সবচেয়ে বেশি ধরপাকড় চালানো হয়েছে ওয়াশিংটন ডিসিতে। শুধুমাত্র এই এলাকা থেকেই ৩৪১৪ জন ভারতীয়কে আটক করে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া হোস্টন থেকে আরও ২৩৪ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












