ইয়েমেন সরকার সউদীর কাছে চেয়েছে সামরিক সহায়তা
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সউদীর নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে। সরকার জানিয়েছে, সাধারণ মানুষকে সুরক্ষা ও দেশটিতে স্থিতিশীল শান্তি ফেরাতে এই সহায়তা অপরিহার্য। গত জুমুয়াবার (২৬ ডিসেম্বর) প্রেসিডেন্ট রাশেদ আল-আলিমি এ দাবির কথা প্রকাশ্যে জানিয়েছেন।
২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির অর্ধেক অঞ্চল দখল করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাকি অংশে নিয়ন্ত্রণ ছিলো ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) হাতে, যাদেরকে আন্তর্জাতিকভাবে দেশটির সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে ডিসেম্বরের শুরুতে এই অংশের বেশিরভাগ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।
সউদী আরব ইতোমধ্যেই এই গোষ্ঠীকে প্রদেশ থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে। কিন্তু এসটিসি উল্টো নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। গতকাল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে সউদী বাহিনী বিমান হামলা চালিয়েছে। এসটিসির নিয়ন্ত্রণে রয়েছে আল-মাহরা প্রদেশও, যা সউদী অনুমতি ছাড়া দখল করা হয়েছে।
সউদী হুঁশিয়ারি দিয়েছে, যদি এসটিসি তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখে, তাহলে ইয়েমেনে বিভাজনের সুযোগ তৈরি হবে এবং হুতি বিদ্রোহীরা এসব অঞ্চলও দখল করতে পারে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রেসিডেন্ট আল-আলিমি দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো এসটিসির নিকট থেকে ছেড়ে দিতে আহ্বান জানিয়েছে। এসটিসি একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা ইয়েমেনকে দুটি অংশে ভাগ করার চেষ্টা করছে। ১৯৯০ সালের আগে বর্তমান ইয়েমেন দুটি স্বতন্ত্র দেশ হিসেবে ছিলো, আর এসটিসি দাবি করছে, দক্ষিণাঞ্চল পুনরায় স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হওয়া উচিত। তথ্যসূত্র: আল-আরাবিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)