‘ঘৃণ্য পরিকল্পনা থেকেই সেনাবাহিনীকে ব্যবসায় জড়িয়েছিলেন শেখ হাসিনা’
নিজস্ব প্রতিবেদক:
এক সময় পছন্দের তালিকায় থাকলেও পরে শেখ হাসিনার চোখের বিষ হয়ে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরওয়ার্দী। এমনটা দাবি করে তিনি বলেছেন, ঘৃণ্য পরিকল্পনা থেকেই সেনাবাহিনীকে ব্যবসায় জড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরদিন কারাগার থেকে মুক্ত হন হাসান।
নানা কারণে তিনি সাবেক প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার হন উল্লেখ করে তিনি বলেন, চাকরি শেষ করার আগে আমি শেখ হাসিনার সাথে দেখা করি তখন জিজ্ঞেস করেছিলাম এত সুন্দর সেনাবাহিনীর দুরাবস্থা কেন হচ্ছে। তিনি খুবই সংক্ষেপে উত্তর দিয়েছেন যা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে আয়নাঘর নিয়ে। মিলিটারি ইন্টেলিজেন্সের সাবেক এই পরিচালক বলেন, এটি পরিচালিত হতো সরকারের সর্বোচ্চমহলের সরাসরি ইন্ধনে। আয়নাঘর যে শুধু সেনানীবাসের ভেতরে ছিলো বিষয়টা এমন নয়। এর বাইরে গুলশান ২ নম্বরেও সেফ হাউজ ছিলো যেগুলোকে আয়নাঘর বলা হতো। এর মূল পরিকল্পনাকারী ছিলেন অব. জেনারেল তারেক সিদ্দিকী। তিনি শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তার হওয়ার কথা ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাপতি। তবে তিনি তা না হয়ে সকল উন্নয়নমূলক কাজের পার্সেন্টেজ নিতেন। এই কাজগুলো কায়দা করে নিয়ে সেনাবাহিনীকে দিয়ে করাতেন। নারায়ণগঞ্জের সাতখুনের ঘটনাতেও তারেক সিদ্দিকীর হাত ছিল বলে দাবি করেন হাসান সারওয়ার্দী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।